images

খেলা / ক্রিকেট

অস্ট্রেলিয়া সিরিজের আম্পায়ারদের তালিকা প্রকাশ, ওয়ানডেতে নেই সৈকত

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ০৪:৫০ পিএম

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামীকাল ঢাকায় পা রাখবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ইতোমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে দুই দল। এবার ম্যাচ রেফারি ও আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

সম্পূর্ণ এই সিরিজের ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন আইসিসির প্রকাশ ভাট। অন্যদিকে বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে ওয়ানডে সিরিজে না রাখা হলেও টি-টোয়েন্টিতে দেখা যাবে।

 

নিচে প্রতিটি ম্যাচের আম্পায়ারদের তালিকা দেওয়া হলো—

ওয়ানডে সিরিজ

ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে (SBNCS) সকাল ১১:০০ টা থেকে শুরু হবে

 

প্রথম ওয়ানডে

 

  • অন-ফিল্ড আম্পায়ার: অ্যালেক্স ওয়ার্ফ (ইংল্যান্ড) ও গাজী সোহেল (বাংলাদেশ) 
  •  টিভি আম্পায়ার: আহসান রাজা (পাকিস্তান)
  •  ৪র্থ আম্পায়ার: মোর্শেদ আলী খান (বাংলাদেশ

 

দ্বিতীয় ওয়ানডে

 

  • অন-ফিল্ড আম্পায়ার: আহসান রাজা (পাকিস্তান) ও তানভীর আহমেদ (বাংলাদেশ)
  • টিভি আম্পায়ার: অ্যালেক্স ওয়ার্ফ (ইংল্যান্ড
  • ৪র্থ আম্পায়ার: মোর্শেদ আলী খান (বাংলাদেশ

 

তৃতীয় ওয়ানডে

 

  • অন-ফিল্ড আম্পায়ার: অ্যালেক্স ওয়ার্ফ (ইংল্যান্ড) ও মাসুদুর রহমান মুকুল (বাংলাদেশ)
  • টিভি আম্পায়ার: আহসান রাজা (পাকিস্তান
  • ৪র্থ আম্পায়ার: মোর্শেদ আলী খান (বাংলাদেশ

 

টি-টোয়েন্টি সিরিজ

 

টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লেইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুর ০২:০০ টা থেকে অনুষ্ঠিত হবে। 

 

প্রথম টি-টোয়েন্টি

 

  • অন-ফিল্ড আম্পায়ার: গাজী সোহেল (বাংলাদেশ) ও মোর্শেদ আলী খান (বাংলাদেশ
  • টিভি আম্পায়ার: তানভীর আহমেদ (বাংলাদেশ
  • ৪র্থ আম্পায়ার: মাসুদুর রহমান মুকুল (বাংলাদেশ

 

দ্বিতীয় টি-টোয়েন্টি

 

  • অন-ফিল্ড আম্পায়ার: শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত (বাংলাদেশ) ও তানভীর আহমেদ (বাংলাদেশ
  • টিভি আম্পায়ার: মাসুদুর রহমান মুকুল (বাংলাদেশ
  • ৪র্থ আম্পায়ার: গাজী সোহেল (বাংলাদেশ

 

তৃতীয় টি-টোয়েন্টি  

 

  • অন-ফিল্ড আম্পায়ার: শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত (বাংলাদেশ) ও মাসুদুর রহমান মুকুল (বাংলাদেশ
  • টিভি আম্পায়ার: গাজী সোহেল (বাংলাদেশ
  • ৪র্থ আম্পায়ার: তানভীর আহমেদ (বাংলাদেশ

আরটিভি/এসআর