images

খেলা / ফুটবল

ভেঙে গেল থমাস মুলারের দুই দশকের সংসার, হতবাক ফুটবল বিশ্ব

শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ০৮:১৪ পিএম

জার্মান ফুটবল থেকে এসেছে এক চমকে দেওয়া খবর। জার্মানির বিশ্বকাপজয়ী তারকা থমাস মুলারে এবং তার স্ত্রী লিসা মুলার দীর্ঘ প্রায় দুই দশকের সম্পর্কের ইতি টেনেছেন। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তারা আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে গেছেন এবং কিছুদিন আগেই পারস্পরিক সম্মতিতে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।

থমাস ও লিসার প্রেমের শুরু হয় ২০০৭ সালে। এরপর ২০০৯ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ সময় ধরে তারা ইউরোপীয় ক্রীড়াঙ্গনের অন্যতম আদর্শ দম্পতি হিসেবে পরিচিত ছিলেন। ফুটবল ক্যারিয়ারের উত্থান-পতন, শিরোপা জয় এবং ব্যক্তিগত জীবনের নানা অধ্যায়ে লিসা ছিলেন থমাস মুলারের অন্যতম ঘনিষ্ঠ সঙ্গী।

সাম্প্রতিক মাসগুলোতে তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও অবশেষে তাদের আইনজীবীর মাধ্যমে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

তবে বিচ্ছেদের নির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। থমাস মুলার কিংবা লিসা মুলার দুজনেই এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করা থেকে বিরত রয়েছেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তাদের বিচ্ছেদ শান্তিপূর্ণ ও পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই হয়েছে।

আরও পড়ুন
MEXICO

বিশ্বকাপের কারণে মেক্সিকোয় রমরমা দেহ ব্যবসার আশঙ্কা

ফুটবল বিশ্বের অনেকের কাছেই থমাস ও লিসা মুলার ছিলেন দীর্ঘস্থায়ী সম্পর্ক এবং পারিবারিক মূল্যবোধের প্রতীক। তাই তাদের বিচ্ছেদের খবর ভক্ত-সমর্থকদের কাছে এসেছে বেশ অপ্রত্যাশিত ও আবেগঘন এক সংবাদ হিসেবে।

আরটিভি/এসকে