শনিবার, ০৬ জুন ২০২৬ , ০৮:৫২ এএম
২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ইরানের জাতীয় ফুটবল দলকে অবশেষে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। ম্যাচ শুরুর মাত্র ১০ দিন আগে এই অনুমোদন পাওয়ায় দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান হয়েছে। বিষয়টি জানিয়েছে শাফাক নিউজ।
ভিসা অনুমোদনে বিলম্ব হওয়ায় ইরান তাদের প্রস্তুতি ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর তিজুয়ানায় স্থানান্তর করতে বাধ্য হয়। দলটির ৭ জুন সেখানে পৌঁছানোর কথা রয়েছে।
বিশ্বকাপের গ্রুপ-জি’তে থাকা ইরান ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। এরপর একই শহরে বেলজিয়ামের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিয়াটলে মিসরের বিপক্ষে মাঠে নামবে ইরান।
তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগেই সতর্ক করে জানিয়েছিলেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বিশ্বকাপ প্রতিনিধিদলের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবেন না।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ। ১৯৩০ সালে বিশ্বকাপের যাত্রা শুরুর পর এই প্রথম এমন একটি আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে আয়োজক দেশ ও অংশগ্রহণকারী একটি দেশের মধ্যে সরাসরি রাজনৈতিক ও সামরিক উত্তেজনা বিদ্যমান রয়েছে।
এই পরিস্থিতিতে ভিসা অনুমোদনকে ইরান দলের জন্য বড় স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।
আরটিভি/এসকে