images

খেলা

প্রথমবারের মতো বিশ্বকাপের ডাগআউটে দাঁড়াচ্ছেন যে কোচেরা

রোববার, ০৭ জুন ২০২৬ , ০২:০৯ পিএম

আগামী ১১ জুন সহ-আয়োজক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠছে ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ফিফা বিশ্বকাপ-২০২৬-এর। ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসর চলবে ১৯ জুলাই পর্যন্ত। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি শহরে বসবে বিশ্বকাপের ম্যাচগুলো।

এবারের বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮ দলের কোচদের মধ্যে মাত্র ১৪ জনের রয়েছে বিশ্বকাপের ডাগআউটে দাঁড়ানোর অভিজ্ঞতা। অভিজ্ঞদের তালিকায় আছেন ফ্রান্সের দিদিয়ের দেশ্যম ও আর্জেন্টিনার লিওনেল স্কালোনি, যারা নিজ নিজ দলকে বিশ্বকাপ শিরোপা এনে দিয়েছেন।

উরুগুয়ের দায়িত্বে থাকা মার্সেলো বিয়েলসার জন্য এটি দেশটির কোচ হিসেবে প্রথম বিশ্বকাপ হলেও এই মঞ্চ তার জন্য অপরিচিত নয়। এর আগে তিনি ২০০২ সালে আর্জেন্টিনা এবং ২০১০ সালে চিলির কোচ হিসেবে বিশ্বকাপে অংশ নিয়েছিলেন।

গুস্তাভো আলফারো ২০২২ বিশ্বকাপে ইকুয়েডরের দায়িত্বে ছিলেন। তবে এবার তিনি প্যারাগুয়ের কোচ হিসেবে বিশ্বকাপে নামছেন। ফলে গত আসরে ইকুয়েডরের ডাগআউটে দেখা যাওয়া এই আর্জেন্টাইন কোচ এবার থাকবেন প্যারাগুয়ের বেঞ্চে।

আরও পড়ুন
Web-Image---Copy

একনজরে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি

পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ ২০১৮ বিশ্বকাপে বেলজিয়ামকে তৃতীয় স্থানে নিয়ে গিয়েছিলেন। অন্যদিকে ২০২২ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দায়িত্বে থাকা গ্রাহাম আর্নল্ড এবার ইরাককে নিয়ে নতুন স্বপ্ন দেখছেন। একইভাবে ২০১৪ সালে সুইজারল্যান্ডের কোচ হিসেবে বিশ্বকাপে অংশ নেওয়া ভ্লাদিমির পেটকোভিচ এবার আলজেরিয়ার নেতৃত্বে থাকবেন।

বিশ্বকাপের সবচেয়ে অভিজ্ঞ কোচদের একজন কার্লোস কুইরোজ। স্যার অ্যালেক্স ফার্গুসনের সাবেক সহকারী এই পর্তুগিজ কোচ ২০০২ সালে দক্ষিণ আফ্রিকা, ২০১০ সালে পর্তুগাল এবং ২০১৪, ২০১৮ ও ২০২২ সালে ইরানের দায়িত্বে বিশ্বকাপে অংশ নিয়েছিলেন। এবার তিনি ঘানার কোচ হিসেবে নতুন মিশনে নামছেন।

প্রথমবার বিশ্বকাপের ডাগআউটে

বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো কোচ হিসেবে দেখা যাবে অনেক পরিচিত মুখকে। তাদের মধ্যে রয়েছেনঃ-

টনি পোপোভিচ (অস্ট্রেলিয়া)

থমাস টুখেল (ইংল্যান্ড)

কার্লো আনচেলত্তি (ব্রাজিল)

জুলেন লোপেতেগি (কাতার)

জেসি মার্শ (কানাডা)

জুলিয়ান নাগেলসম্যান (জার্মানি)

গ্রাহাম পটার (সুইডেন)

রালফ রাংনিক (অস্ট্রিয়া)

স্টিভ ক্লার্ক (স্কটল্যান্ড)

মরিসিও পোচেত্তিনো (যুক্তরাষ্ট্র)

রোনাল্ড কোম্যান (নেদারল্যান্ডস)

পেপ থিয়াও (সেনেগাল)

সার্গেই বারবারেজ (বসনিয়া ও হার্জেগোভিনা)

ড্যারেন বেজলি (নিউজিল্যান্ড)

সেবাস্তিয়ান বেকাসেসে (ইকুয়েডর)

এমার্স ফায়ে (আইভরি কোস্ট)

ফাবিও ক্যানাভারো (উজবেকিস্তান)

থমাস ক্রিস্টিয়ানসেন (পানামা)

সেবাস্তিয়ান ডেসাব্রে (ডিআর কঙ্গো)

রুডি গার্সিয়া (বেলজিয়াম)

গিওর্গিস ডোনিস (সৌদি আরব)

লুইস দে লা ফুয়েন্তে (স্পেন)

আমির গালেনোই (ইরান)

হোসাম হাসান (মিশর)

নেস্তর লোরেঞ্জো (কলম্বিয়া)

সাবরি লামুশি (তিউনিসিয়া)

সেবাস্তিয়েন মিগনে (হাইতি)

মোহাম্মদ ওয়াহবি (মরক্কো)

স্টালে সোলবাক্কেন (নরওয়ে)

হুগো ব্রুস (দক্ষিণ আফ্রিকা)

পেদ্রো লেইতাও ব্রিতো (কেপ ভার্দে)

ভিনচেঞ্জো মনতেলা (তুরস্ক)

>>> অভিজ্ঞ ও নবাগত কোচদের এই সমন্বয় ২০২৬ বিশ্বকাপকে দিয়েছে ভিন্ন মাত্রা। প্রতিষ্ঠিত কোচদের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপের মঞ্চে নামা নতুন মুখদের কাছ থেকেও বড় চমকের অপেক্ষায় রয়েছে ফুটবল বিশ্ব। কোন কোচ নিজের কৌশল ও নেতৃত্বে সবচেয়ে বেশি আলো ছড়াতে পারেন, সেটাই এখন সমর্থকদের অন্যতম আলোচনার বিষয়।

আরটিভি/এমএইচজে