images

খেলা / ফুটবল

দেড় বছর পর পুরস্কারের অর্থ বুঝে পেলেন সাবিনারা

রোববার, ০৭ জুন ২০২৬ , ০৪:৪১ পিএম

২০২৪ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে দেড় কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দেড় বছর পর আজ সেই টাকা পেয়েছেন সাবিনারা। 

রোববার (৭ জুন) অ্যাকাউন্টে টাকা প্রবেশ করেছে নারী ফুটবলাররা।
 
সেবার বাংলাদেশ স্কোয়াডে ছিলেন ২৩ জন ফুটবলার। তাদেরকে বাফুফে ৫ লাখ টাকা করে দিয়েছে। এতে এক কোটি ১৫ লাখ টাকা লেগেছে। 
বাকি ৩৫ লাখ টাকা কোচিং স্টাফ ও টিম ম্যানেজম্যান্টের মধ্যে ভাগ হবে। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন ৫ লাখ টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন
dalim-Recvred

অবশেষে বাংলাদেশে দল পাঠাচ্ছে ভারত

দেড় কোটি টাকা বাফুফে নির্বাহী কমিটির ২১ জনের সবাই মিলে দেওয়ার কথা ছিল। সভায় এ রকম আলোচনা হলেও পরে অনেকে পিছপা হয়েছেন। ফলে টাকা প্রদানে বেশ সময় বিলম্ব হয়েছে। 

এক সাফ পার করে আরেক আসর শেষের পথে তাই এবার তড়িঘড়ি করেই টাকার ব্যবস্থা করে নারী ফুটবলারদের প্রতিশ্রুতি মেটানো হয়েছে। এতে নির্বাহী কমিটির কয়েকজন অবদান রাখলেও অনেকেই আবার দেননি বলে জানা গেছে। 

আরটিভি/এসআর