images

খেলা / ফুটবল

এনএসসি কোটায় বিসিবি পরিচালক হলেন যে ২ জন

রোববার, ০৭ জুন ২০২৬ , ০৯:৪৬ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে মোট ২৫ জন সদস্য থাকেন। সদ্য শেষ হওয়া বিসিবি নির্বাচন থেকে বিজয়ী হয়েছেন ২৩জন পরিচালক। আর বাকি দুই পরিচালক এসেছে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়ন থেকে।

নিয়ম অনুযায়ী, বিসিবির কাউন্সিলরদের মধ্য থেকেই এনএসসি এই দুই পরিচালক নির্বাচন করে। এবারের বিসিবি নির্বাচনে এনএসসি মনোনীত পরিচালক হয়েছেন রুহুল আমিন ও সরফরাজ আহমেদ।

রোববার (৭ জুন) এনএসসির নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান খান বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে চিঠি পাঠিয়ে এই দুই পরিচালকের মনোনয়ন নিশ্চিত করেন।

আরও পড়ুন
LIopy

বিভাগ ও জেলা ক্যাটাগরি থেকে পরিচালক হলেন যারা

এর আগে মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বিসিবি নির্বাচন। যেখানে নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে স্থায়ীভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির চেয়ারে বসলেন সাবেক ক্রিকেটার তামিম ইকবাল। আর নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।

ক্লাব ক্যাটাগরি থেকে লড়েছেন ১৬ জন। পরিচালক নির্বাচিত হয়েছেন ১২ জন। তারা হলেন— তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম, সাকেফ আহমেদ সালাম।

হেরে যাওয়া প্রার্থীরা হলেন বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফায়াজুর রহমান মিতু এবং ইমরোজ আহমেদ। যেখানে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়েছেন তামিম ইকবাল। 

দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ এবং ইশরাফিল খসরু। এরপর মাসুদুজ্জামান ৭০ এবং ফয়সাল ইয়াসির পেয়েছেন ৬৮ ভোট।

ফাহিম সিনহা এবং শানিয়ান তানিম ৬৬টি করে ভোট পেয়েছেন। আসিফ রাব্বানী ৬৪, মির্জা ইয়াসির আব্বাস ৬৩টি ভোট পেয়েছেন। রফিকুল ইসলাম বাবু ৫৩ এবং ড. শামীম ৪১ ভোট পেয়েছেন । ক্লাব ক্যাটাগরিতে মোট ভোট ছিল ৭৬টি। এর মধ্যে ৭৪টি ভোট কাস্ট হয়েছে।

হেরে যাওয়া ৪ প্রার্থী বোরহানুল পাপ্পু পেয়েছেন ৪০ ভোট, আমজাদ হোসেন ৩২, ফয়জুর মিতু ২৩ ও মেজর ইমরোজ আহমেদ ২০ টি ভোট পেয়েছেন।

আরটিভি/এসআর