images

খেলা / ক্রিকেট

ম্যাচসেরা হয়ে যা বললেন মোসাদ্দেক

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ০৮:৫৫ পিএম

টানা ৪ বছর ধরে জাতীয় দলের বাইরে ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। তবে সবশেষ ডিপিএলের দুর্দান্ত পারফরম করে আলোচনায় এসেছিলেন তিনি, ডাক পান অস্ট্রেলিয়া সিরিজে। আর এই সুযোগ ভালোভাবেই কাজে লাগিয়েছেন তিনি।

মঙ্গলবার (৯ এপ্রিল) প্রথম ওয়ানেডেতে ব্যাটে-বলে পারফরম্যান্স করে রাজকীয় প্রত্যাবর্তন উপহার দিয়েছেন তার ভক্তদের। সেই সঙ্গে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে মোসাদ্দেকের হাতে। 

ম্যাচ শেষে এই অলরাউন্ডার বলেন, ‘প্রথমবার যখন জাতীয় দলে সুযোগ পেয়েছিলাম, ফিলিংসটা ঠিক একই রকম ছিল।’

আরও পড়ুন
Web-Image---Copy

আবারও বিশ্বকাপের গানে নোরা ফাতেহি, ‘সির সির’-এ তোলপাড় নেটদুনিয়া

এদিন দলের খারাপ সময়ে দায়িত্বশীল ব্যাটিংয়ের পর শেষদিকে খেলেছেন ঝড়ো ইনিংস। ৭ চার ও ৩ ছক্কায় সাজানো তার ৮৬ রানের অপরাজিত ইনিংস বাংলাদেশকে এনে দেয় লড়াকু সংগ্রহ।

স্লগ ওভারে একজন ফিনিশারের যা করার কথা, মোসাদ্দেক যেন ঠিক সেটাই করে দেখিয়েছেন। দলের দায়িত্ব নিয়েছেন, নিজে রান করেছেন, লেজের সারির ব্যাটারদের নিয়ে গড়েছেন জুটি। ব্যাটের পর বল হাতেও সমান কার্যকর মোসাদ্দেক। নিয়ন্ত্রিত বোলিংয়ে ১০ ওভারে ৩৭ রান দিয়ে শিকার করেছেন ২ উইকেট।

প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ জুটি ভাঙার পাশাপাশি দলকে এনে দিয়েছেন প্রয়োজনীয় ব্রেকথ্রু। ফলে দীর্ঘদিন পর সুযোগ পেয়েই বাংলাদেশের অন্যতম নায়ক হয়ে উঠেছেন তিনি।

জাতীয় দলের হয়ে সবশেষ ওয়ানডে খেলেছেন ২০২২ সালে। প্রায় চার বছর পর আবারও সুযোগ পেয়ে ব্যাট ও বল হাতে এমন পারফরম্যান্স করেছেন, যাতে দীর্ঘ বিরতির কোনো ছাপই দেখা যায়নি। বরং সুযোগটা দুই হাতে লুফে নিয়েছেন ৩০ বছর বয়সী এই অলরাউন্ডার। 

আরটিভি/এসআর