images

খেলা / ফুটবল

কূটনৈতিক কোর ও বাংলাদেশি কর্মকর্তাদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ০৯:৫৩ পিএম

ঢাকাস্থ কূটনৈতিক কোরের সদস্যরা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা ও বাংলাদেশের সাবেক জাতীয় ফুটবলারদের সমন্বয়ে গঠিত দলের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৯ জুন) ঢাকা আর্মি স্টেডিয়ামে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি অনুবিভাগের উদ্যোগে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

আবারও বিশ্বকাপের গানে নোরা ফাতেহি, ‘সির সির’-এ তোলপাড় নেটদুনিয়া

কূটনৈতিক কোরের টিমের পক্ষ থেকে ব্রুনাই দারুসসালাম, চীন, ইন্দোনেশিয়া, ইতালি, ইরান, মালয়েশিয়া, নরওয়ে, দক্ষিণ কোরিয়া, সুইডেন এবং ভিয়েতনাম দূতাবাসের সদস‍্যরা অংশগ্রহণ করেন।

এ সময় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সাবেক জাতীয় ফুটবলার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ ম্যাচে অংশগ্রহণকারীরা খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি, বন্ধুত্ব ও সহযোগিতার বার্তা তুলে ধরেন। খেলা শেষে অংশগ্রহণকারী কূটনৈতিক কোরের সদস্যদের মধ‍্যে স্মারক তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 

আরটিভি/এসআর