images

খেলা / ফুটবল

এবারের বিশ্বকাপে ইতিহাস, মাঠ মাতাবেন সাত জোড়া ভাই

বুধবার, ১০ জুন ২০২৬ , ১১:০৯ এএম

ফুটবল বিশ্বকাপে এবার দেখা যাবে এক অনন্য রেকর্ড। প্রথমবারের মতো বিশ্বকাপের আসরে অংশ নিচ্ছেন সাত জোড়া সহোদর ফুটবলার। একই পরিবারের দুই সদস্যের বিশ্বকাপে খেলা নিজেই বিরল ঘটনা হলেও, এবারের টুর্নামেন্টে এমন সাত জোড়া ভাইয়ের উপস্থিতি বিশ্বকাপকে দিয়েছে ভিন্ন মাত্রা।

পরিসংখ্যান বলছে, একজন ফুটবলারের পেশাদার পর্যায়ে পৌঁছানোর সম্ভাবনা অত্যন্ত কম। সেই হিসেবে একই পরিবারের দুই ভাইয়ের আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ মঞ্চে জায়গা করে নেওয়া নিঃসন্দেহে বিশেষ অর্জন।

হার্নান্দেজ ভাইদের নতুন অধ্যায়

সবচেয়ে আলোচিত জুটিগুলোর একটি ফ্রান্সের থিও ও লুকাস হার্নান্দেজ। স্পেনে জন্ম নেওয়া এই দুই ভাই দীর্ঘদিন ধরেই ফরাসি জাতীয় দলের অংশ। তবে এবারই প্রথম তারা একসঙ্গে বিশ্বকাপের মঞ্চে খেলবেন।

বড় ভাই লুকাস ২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। ২০২২ কাতার বিশ্বকাপেও তিনি দলে ছিলেন। ওই আসরে ইনজুরিতে লুকাস ছিটকে গেলে তার পরিবর্তে সুযোগ পান ছোট ভাই থিও হার্নান্দেজ।

একই দলের হয়ে খেলবেন আরও দুই জোড়া ভাই

বিশ্বকাপে অভিষেক হতে যাওয়া কেপ ভার্দে ও কুরাসাও দলের হয়েও দেখা যাবে দুই জোড়া সহোদরকে। কেপ ভার্দের হয়ে খেলবেন লারিওস দুয়ার্তে ও দেরয় দুয়ার্তে। অন্যদিকে কুরাসাওয়ের জার্সিতে একসঙ্গে মাঠে নামবেন লিয়ান্দ্রো বাকুনা ও জুনিনহো বাকুনা।

ভিন্ন দেশের হয়ে ভাইয়ের লড়াই

এবারের বিশ্বকাপে কয়েকজন সহোদর খেলবেন ভিন্ন ভিন্ন দেশের প্রতিনিধিত্ব করে। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত উইলিয়ামস ব্রাদার্স।

বড় ভাই ইনাকি উইলিয়ামস খেলবেন ঘানার হয়ে, আর ছোট ভাই নিকো উইলিয়ামস প্রতিনিধিত্ব করবেন স্পেনকে। ক্লাব ফুটবলে তারা একই দলের খেলোয়াড় হলেও আন্তর্জাতিক পর্যায়ে তাদের পথ আলাদা।

একই চিত্র দেখা যাবে দ্যুয়ে পরিবারেও। বড় ভাই আইভরি কোস্টের হয়ে খেললেও ছোট ভাই দিজেয়ের দ্যুয়ে মাঠে নামবেন ফ্রান্সের জার্সিতে।

এ ছাড়া ব্রায়ান ব্রোবি ও ডেরিক লাকাসেনও খেলবেন ভিন্ন দুই দেশের হয়ে। ব্রোবি প্রতিনিধিত্ব করবেন নেদারল্যান্ডসকে, আর লাকাসেন খেলবেন ঘানার হয়ে।

স্টার ব্রাদার্সও থাকছেন আলোচনায়

অস্ট্রেলিয়ার হ্যারি স্টার ও স্কটল্যান্ডের জন স্টারও এবারের বিশ্বকাপে ভিন্ন দেশের প্রতিনিধিত্ব করবেন। গ্রুপ পর্বে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা না থাকলেও নকআউট পর্বে দুই ভাইকে প্রতিপক্ষ হিসেবে দেখা যেতে পারে।

আরও পড়ুন
ARGENTINA

বড় জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল আর্জেন্টিনা

বিশ্বকাপ মানেই নতুন গল্প, নতুন ইতিহাস। এবার সেই ইতিহাসের অন্যতম আকর্ষণ হয়ে উঠতে যাচ্ছেন সাত জোড়া সহোদর ফুটবলার, যারা পারিবারিক বন্ধনের পাশাপাশি নিজেদের দেশের স্বপ্ন পূরণের লড়াইয়ে নামবেন বিশ্বের সবচেয়ে বড় ফুটবল মঞ্চে।

আরটিভি/এসকে