images

খেলা / ফুটবল

বিশ্বকাপ জিতলে কে কত টাকা পাবে?

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ১১:০৭ এএম

দীর্ঘ চার বছরের অপেক্ষা শেষে শুরু হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের মহামঞ্চ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ১৬টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ৪৮ দলের বিশ্বকাপ, যেখানে মোট ১০৪টি ম্যাচে লড়বে দলগুলো।

ফিফার সর্বশেষ তথ্য অনুযায়ী, এবারের বিশ্বকাপে প্রাইজমানিতে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। চ্যাম্পিয়ন দল পাবে ৫০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১৪ কোটি টাকা। রানার্সআপ পাবে ৩৩ মিলিয়ন ডলার, তৃতীয় স্থান ২৯ মিলিয়ন ডলার এবং চতুর্থ স্থান ২৭ মিলিয়ন ডলার।

এর বাইরে-কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া ৪ দল: ১৯ মিলিয়ন ডলার করে, রাউন্ড অব ১৬ থেকে বিদায় নেওয়া ৮ দল: ১৫ মিলিয়ন ডলার করে, ১৭ থেকে ৩২তম স্থান: ১১ মিলিয়ন ডলার করে, গ্রুপ পর্বে বিদায় নেওয়া ১৬ দল: ৯ মিলিয়ন ডলার করে।

কাতার বিশ্বকাপের তুলনায় এবার চ্যাম্পিয়ন প্রাইজমানি ৮ মিলিয়ন ডলার বেড়েছে। টুর্নামেন্টে ৩২ দলের পরিবর্তে এবার ৪৮ দল অংশ নেওয়ায় প্রতিযোগিতাও হয়েছে আরও বিস্তৃত।

অর্থনৈতিক বিশ্লেষণ অনুযায়ী, এই বিশ্বকাপ থেকে বিশ্ব অর্থনীতিতে প্রায় ৮০ বিলিয়ন ডলারের উৎপাদন প্রভাব তৈরি হতে পারে। ফিফা চার বছরের এই চক্রে প্রায় ১৩ বিলিয়ন ডলার আয় করবে বলে ধারণা করা হচ্ছে, যা আগের বিশ্বকাপের তুলনায় অনেক বেশি।

আরও পড়ুন
BD-VS-AUST

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ বাতিল

সব মিলিয়ে মাঠের লড়াইয়ের পাশাপাশি এবারের বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ও অর্থবহ ক্রীড়া আয়োজনগুলোর একটি।

আরটিভি/এসকে