বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ১১:২১ এএম
অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে শুরুতেই চাপে ফেলে দিয়েছে বাংলাদেশ। প্রথম ওভারেই রানের খাতা খোলার আগেই আউট হন ম্যাথু শর্ট। তাকে বোল্ড করে সাজঘরে পাঠান বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। গেল ম্যাচে প্রথম বলেই উইকেট নেওয়ার পর এবার তিনি প্রথম ওভারে আবারও দ্রুত আঘাত হানেন, যদিও এবার অজি ব্যাটার চারটি বল মোকাবিলা করতে পেরেছিলেন।
এরপর দ্বিতীয় ওভারে আরও ভয়ংকর হয়ে ওঠে বাংলাদেশের বোলিং আক্রমণ। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান নিজের প্রথম ওভারেই দুই উইকেট তুলে নেন। প্রথম বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান কুপার কনোলি। ওভারের শেষ বলে আউট হন ম্যাট রেনশও।
মাত্র ০ রানে ৩ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া, শুরুতেই বড় ধাক্কা খায় তারা।
আরটিভি/এসকে