images

খেলা / ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ০৪:০৫ পিএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৭ জুন শুরু হতে যাওয়া সিরিজে ওয়ানডে সিরিজ শেষ করে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

ঘোষিত দলে আগের সিরিজ থেকে বাদ পড়েছেন দুই পেসার রিপন মন্ডল ও মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়া ইনজুরির কারণে দলে নেই আরেক পেসার তানজিম হাসান সাকিব।

এদিকে, টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক পদে আর দায়িত্ব পালন করতে চান না টপ-অর্ডার ব্যাটার সাইফ হাসান। তার পরিবর্তে এই দায়িত্ব পেয়েছেন আরেক ব্যাটার তাওহিদ হৃদয়।

এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১১ জুন) দ্বিতীয় ম্যাচ জিতলে সিরিজ নিজেদের করে নেওয়ার সুযোগ থাকবে টাইগারদের। ১৪ জুন তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৭, ১৯ ও ২১ জুন। সবগুলো ম্যাচই চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বিকেল ২টা থেকে শুরু হবে। বাংলাদেশ ক্রিকেট দল এখন ওয়ানডে সিরিজ শেষে দ্রুতই টি-টোয়েন্টি প্রস্তুতিতে নামবে।

আরও পড়ুন
mirpur

মিরপুরে তাসকিন-মুস্তাফিজের তোপে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, বৃষ্টিতে বন্ধ খেলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড

লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও আব্দুল গাফফার সাকলাইন।

আরটিভি/এসকে