বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ১০:২২ পিএম
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে নেমে মাথায় আঘাত পেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সে সময় প্রাথমিক চিকিৎসা নিয়ে খেলা চালালেও ম্যাচ শেষ হতেই হাসপাতালে গিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১১ জুন) মিরপুরে রান তাড়ার সময় ন্যাথান এলিসের একটি শর্ট বল মিরাজের হেলমেটে আঘাত করে। কিছুক্ষণ চিকিৎসা নেওয়ার পর তিনি আবার ব্যাটিংয়ে ফেরেন এবং তার ছক্কাতেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।
তবে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা যায়নি মিরাজকে। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। দলের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
টিম ম্যানেজার নাফিস ইকবাল গণমাধ্যমকে জানান, মিরাজের অবস্থা আপাতত ভালো। মাথায় আঘাত পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে স্ক্যান করাতে হাসপাতালে নেওয়া হয়েছে।
টানা দুই ম্যাচ জিততে অজিদের বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ ঘরে তুলেছে লাল-সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয় ওয়ানডেতে অজিদের ৪ উইকেটে হারিয়েছে টাইগাররা।
ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তানসহ সেরা দশে থাকা প্রায় প্রতিটি দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ দল। তবে অপেক্ষা ছিল কেবল অস্ট্রেলিয়ার জন্য। ২০০৫ সালে প্রথমবার ত্রিদেশীয় সিরিজে অজিদের বিপক্ষে ওয়ানডেতে জয় পেয়েছিল টাইগাররা। এরপর ২০১৭ সালে টেস্টে জয় ও ২০২১ সালে টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে হারিয়েছে সিরিজ জিতেছিল বাংলাদেশ।
কিন্তু মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানেডে সিরিজ জয়ের অপেক্ষায় ছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে সেই অপেক্ষা শেষ হলো, ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টানা দুই ম্যাচ জিতে সিরিজ ঘরের তুলেছে মিরাজ বাহিনী।
আরটিভি/এসআর