images

খেলা

দক্ষিণ আফ্রিকা এখন ৯ জনের

শুক্রবার, ১২ জুন ২০২৬ , ০২:৫৯ এএম

আরেকটি লাল কার্ড দেখল দক্ষিণ আফ্রিকা। ৮৪ মিনিটে আক্রমণ করতে গিয়ে মেক্সিকোর খেলোয়াড়কে ফেলে দিয়ে লাল কার্ড দেখেছেন মিডফিল্ডার থেম্বা জেওয়ানে। এর আগে লাল কার্ড দেখেন স্ফেফেলো সিথোলে।

বিশ্বকাপের প্রথম গোল আসে মেক্সিকোর হুলিয়ান কিনিয়োনেসের পা থেকে। ৯ মিনিটে গোলটি করেছেন এই ফরোয়ার্ড।

আজকের ম্যাচে ফেবারিট হিসেবেই মাঠে নেমেছে মেক্সিকো। শক্তিমত্তা ও ফিফা র‌্যাংকিং—দুই দিক থেকেই দক্ষিণ আফ্রিকার চেয়ে এগিয়ে বিশ্বকাপের সহ-আয়োজক দেশটি। সবশেষ ফিফা র‌্যাংকিংয়ে মেক্সিকোর অবস্থান ১৫তম, আর দক্ষিণ আফ্রিকা রয়েছে ৬০তম স্থানে।

মুখোমুখি পরিসংখ্যানেও এগিয়ে মেক্সিকানরা। দুই দল এখন পর্যন্ত চারবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছে। এর মধ্যে দুই ম্যাচে জয় পেয়েছে মেক্সিকো, একটিতে জিতেছে দক্ষিণ আফ্রিকা এবং একটি ম্যাচ ড্র হয়েছে।

আরটিভি/এসএস