শনিবার, ১৩ জুন ২০২৬ , ০৪:২৭ পিএম
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ দল। এর আগে স্কোয়াডে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে শেখ মেহেদী হাসানকে যুক্ত করা হয়েছে।
শনিবার (১৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ব্যাট করার সময় মাথায় বলের আঘাত পান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়। ১২ ঘণ্টা পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় চলে যান মিরাজ।
তৃতীয় ওয়ানডের আগে যোগ দিয়েছেন অনুশীলনেও। তবে ম্যাচে নামার ফিটনেস আছে কিনা তা কাল আরও পরীক্ষানিরীক্ষা করা হবে বলে জানিয়েছে বিসিবি।
বাংলাদেশের হয়ে ১১ ওয়ানডে খেলেছেন শেখ মেহেদী হাসান। সর্বশেষটি ২০২৩ সালের নভেম্বর মাসে, অস্ট্রেলিয়ার বিপক্ষেই।
বাংলাদেশের তৃতীয় ওয়ানডের স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা, শেখ মেহেদী হাসান।
আরটিভি/এসআর