images

খেলা / ফুটবল

রোনালদোকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদলেন তরুণী

শনিবার, ১৩ জুন ২০২৬ , ০৮:০৭ পিএম

নিজের শেষ বিশ্বকাপে আলো ছড়াতে কঠোর পরিশ্রম করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার অনুশীলন দেখতে ভিড় জমান হাজার হাজার দর্শক। এ সময় অনেকেই তার সঙ্গে দেখা করতে চাইলেও সুযোগ পান হাতে গোনা কয়েকজন ভাগ্যবান ভক্ত।

সম্প্রতি অনুশীলনের সময় রোনালদোর দেখা পেয়ে এমনই এক আবেগঘন মুহূর্তে কান্নায় ভেঙে পড়েছেন জনপ্রিয় ইউটিউবার সেলিন ডেপ্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্তের ভিডিওটি এখন রীতিমতো ভাইরাল। 

ইউটিউবে প্রায় ৬ কোটি সাবস্ক্রাইবার থাকা সেলিন মূলত রোনালদোর একনিষ্ঠ ভক্ত। ২০২৬ ফিফা বিশ্বকাপে পর্তুগালের অভিযান শুরুর মাত্র কয়েক দিন আগে এই অভাবনীয় মুহূর্তটি ক্যামেরাবন্দী হয়।

আরও পড়ুন
d_copy

মোবাইলে যেভাবে দেখবেন ব্রাজিল-মরক্কো লড়াই

ভিডিওটিতে দেখা যায়, ক্রিশ্চিয়ানো রোনালদো পুরোপুরি সামনে আসার আগেই সেলিনের চোখ দিয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়ছে। এরপর দুজনে এক আবেগঘন মুহূর্ত ভাগ করে নেন, যেখানে রোনালদোকে বলতে শোনা যায়, ‘কেঁদো না’।

সেলিন তখন রোনালদোকে বলেন, ‘সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ, আপনি আমার অনেক বড় অনুপ্রেরণা’। এরপর সেলিন রোনালদোর সঙ্গে একটি ছবি তোলার অনুরোধ করলে পর্তুগিজ কিংবদন্তি সানন্দে তাতে রাজি হন।

আরটিভি/এসআর