images

খেলা / ক্রিকেট

ঐতিহাসিক সিরিজ জয়ে ক্রিকেটারদের জন্য বড় পুরস্কারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

শনিবার, ১৩ জুন ২০২৬ , ০৮:১৮ পিএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে দুই কোটি টাকা বোনাসের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের।

শনিবার (১৩ জুন) রাতে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। 

দলের অনেক তারকা ক্রিকেটারকে ছাড়াই বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া দল। মাঠে নেমে স্টার্ক-কামিন্সদের অভাব হাড়েহাড়ে টের পাচ্ছে অজিরা। মিরপুরে টাইগারদের বিপক্ষে টানা দুই ম্যাচেই বিধ্বস্ত হয়েছে ওয়ানডে ইতিহাসের সবচেয়ে সফল দলটি। 

আরও পড়ুন
dalm_cpy

‘চোখ নামিয়ে কথা বল’, ক্রিকেটার নাঈমকে ওসি

টানা দুই ম্যাচ জিততে অজিদের বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ ঘরে তুলেছে লাল-সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয় ওয়ানডেতে অজিদের ৪ উইকেটে হারিয়েছে টাইগাররা।

ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তানসহ সেরা দশে থাকা প্রায় প্রতিটি দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ দল। তবে অপেক্ষা ছিল কেবল অস্ট্রেলিয়ার জন্য। ২০০৫ সালে প্রথমবার ত্রিদেশীয় সিরিজে অজিদের বিপক্ষে ওয়ানডেতে জয় পেয়েছিল টাইগাররা। এরপর ২০১৭ সালে টেস্টে জয় ও ২০২১ সালে টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে হারিয়েছে সিরিজ জিতেছিল বাংলাদেশ।

কিন্তু মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানেডে সিরিজ জয়ের অপেক্ষায় ছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে সেই অপেক্ষা শেষ হলো, ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টানা দুই ম্যাচ জিতে সিরিজ ঘরের তুলেছে মিরাজ বাহিনী। এই সাফল্যের জন্য পুরস্কার পেতে যাচ্ছেন তারা।

আরটিভি/এসআর