শনিবার, ১৩ জুন ২০২৬ , ০৯:০৪ পিএম
লস অ্যাঞ্জেলেসে মার্কিন যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে ম্যাচটি উপভোগ করেছেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সেখানে তার সঙ্গে বর্তমান প্রেমিকা মার্কিন পপ তারকা কেটি পেরিও ছিলেন। বিশ্বকাপের আমেরিকায় উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেছেন এই পপ তারকা।
লস অ্যাঞ্জেলেসে ট্রুডোর যাওয়ার মূল কারণ ছিল তার প্রেমিকা কেটি পেরি। কেটি পেরি সেখানে বিশ্বকাপের মার্কিন উদ্বোধনী অনুষ্ঠানে আমেরিকার জাতীয় সংগীত গাওয়ার পাশাপাশি একটি জমকালো পারফরম্যান্স প্রদর্শন করেন। স্টেডিয়ামের একটি লাক্সারি বক্স থেকে পারফরম্যান্স উপভোগ করেন।
পরে দুজন একসঙ্গে যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ের ম্যাচ দেখেন। ট্রুডোর এই সিদ্ধান্ত অনেক কানাডিয়ান ফুটবল ভক্তকে ক্ষুব্ধ করেছে। কারণ নিজ দেশের ম্যাচ না দেখে যুক্তরাষ্ট্রের ম্যাচ দেখতে গেছেন বলে।
নিজ দেশের ঐতিহাসিক ম্যাচ বাদ দেওয়ায় তীব্র সমালোচনার শিকার হচ্ছেন এই সাবেক প্রেসিডেন্ট। স্যোশাল প্ল্যাটফর্ম এক্সে ট্রুডোকে ‘প্রতারক’ বলেও আখ্যায়িত করেছেন।
এর আগে ২০২৫ সালের মাঝামাঝি সময়ে জাস্টিন ট্রুডো এবং কেটি পেরির প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এরপর ২০২৬ সালের জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে তাদের একসঙ্গে দেখা যায়।
গেল ৮ জুন নিউইয়র্কের ট্রাইবেকা উৎসবে কেটি পেরির কনসার্ট ফিল্মের উদ্বোধনী অনুষ্ঠানে রেড কার্পেটে একসঙ্গে হেঁটে নিজেদের সম্পর্ককে প্রকাশ্যে নিয়ে আসেন।
আরটিভি/এসআর