images

খেলা / ফুটবল

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা, বিশ্বজুড়ে প্রশংসা

সোমবার, ১৫ জুন ২০২৬ , ১২:১৫ পিএম

মাঠের খেলায় যেমন শৃঙ্খলা ও কৌশলের দৃষ্টান্ত রাখে জাপান, তেমনি গ্যালারিতেও তাদের সমর্থকদের দায়িত্ববোধ আবারও নজর কাড়ল বিশ্ববাসীর।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এক ফুটবল টুর্নামেন্টে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ শেষে দেখা যায়, জাপানি সমর্থকরা অন্য দর্শকদের মতো দ্রুত স্টেডিয়াম ত্যাগ না করে নিজেরাই গ্যালারি পরিষ্কারে নেমে পড়েন। ম্যাচটি ২-২ গোলে ড্র হলেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তাদের আচরণ।

স্টেডিয়ামে খেলা শেষে পানির বোতল, খাবারের মোড়কসহ বিভিন্ন ধরনের আবর্জনা সংগ্রহ করতে দেখা যায় তাদের। বড় ব্যাগে করে এসব বর্জ্য নির্ধারিত স্থানে নিয়ে গিয়ে ফেলার পরই তারা স্টেডিয়াম ছাড়েন।

এই দৃশ্য নতুন নয়। এর আগেও ২০২২ কাতার বিশ্বকাপসহ বিভিন্ন আন্তর্জাতিক আসরে জাপানি দর্শকদের একই ধরনের আচরণ বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। শুধু নিজেদের দলের ম্যাচ নয়, অন্য দলের খেলাতেও গ্যালারি পরিষ্কার করার নজির রয়েছে তাদের।

জাপানে দেশীয় ফুটবল লিগেও এটি একটি পরিচিত চিত্র। খেলা শেষে দর্শকরাই নিজেদের বসার স্থান পরিষ্কার করেন যা তাদের ক্রীড়া সংস্কৃতির অংশ হিসেবে দেখা হয়।

আরও পড়ুন
ARTGENTINA

যে দলগুলোর বিপক্ষে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই সাম্প্রতিক ঘটনার ভিডিও ও ছবি আবারও জাপানি সমর্থকদের নাগরিক দায়িত্ববোধ ও শৃঙ্খলার দৃষ্টান্ত হিসেবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

আরটিভি/এসকে