images

খেলা / ফুটবল

হঠাৎ টি-টোয়েন্টি দলে ডাক পেলেন সৌম্য, ঘটনা কী

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ০৫:০৯ পিএম

ওয়ানডে সিরিজ জয়ের পর এবারি টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। তবে চট্টগ্রামে সিরিজ শুরুর আগ মুহূর্তে সৌম্য সরকারে দলের নিয়ে টাইগার টিম ম্যানেজমেন্ট।

তবে বাঁ-হাতি ওপেনারকে দলে নেওয়ার কোনো ব্যাখ্যা দেয়নি বিসিবি। গুঞ্জন রয়েছে, অধিনায়ক লিটন দাসের চোট নিয়ে শঙ্কা থাকার কারণেই দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার।

গুঞ্জন রয়েছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অধিনায়ক মাঠে নামতে পারবেন না। সেক্ষেত্রে সহ-অধিনায়ক হিসেবে নিযুক্ত হওয়ার পর প্রথম ম্যাচেই অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হতে পারে তাওহীদ হৃদয়ের।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক),সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন।

আরটিভি/এসআর