images

খেলা / ফুটবল

প্রথমার্ধের শেষ মিনিটে কঙ্গোর চমক, সমতায় থেকে বিরতিতে পর্তুগাল

বুধবার, ১৭ জুন ২০২৬ , ১১:৪৯ পিএম

চলমান বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে মাঠে নামছে পর্তুগাল। ফিফা র‌্যাঙ্কিংয়ে ৪৮তম অবস্থানে থাকা দলটির বিপক্ষে প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে রয়েছে রোনালদো পর্তুগাল।

বুধবার (১৭ জুন) রাতে ম্যাচের ষষ্ঠ মিনিটে জোয়াও নেভেস গোল দিয়ে পর্তুগালকে এগিয়ে দিলেও প্রধমার্ধের শেষ দিকে গোল হজম করে তারা। দুর্দান্ত গোলে সমতা ফেরান ইয়োনে উইসা। 

প্রথমার্ধে শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় পর্তুগাল। ম্যাচের ৬ মিনিটে নেভেসের হেড থেকে গোল পেয়ে এগিয়ে যায় পর্তুগাল। বাম দিক থেকে পেদ্রো নেতোর নিখুঁত ক্রসে নেভেস বল জালে পাঠিয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

আরও পড়ুন
Lpy

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবেন নেইমাররা, মেসিদের কত?

গোলের পরও পর্তুগাল বলের নিয়ন্ত্রণ ধরে রাখলেও ডিআর কঙ্গো ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে। রক্ষণে অধিনায়ক চানসেল বেমবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং আক্রমণে উইসা কয়েকবার সুযোগ তৈরির চেষ্টা করেন।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে ডিআর কঙ্গো একটি কর্নার আদায় করে। সেই কর্নার থেকেই আসে ঐতিহাসিক মুহূর্ত। ডান দিক থেকে আসা ক্রসে ফার পোস্টে সম্পূর্ণ ফাঁকায় থাকা উইসা উঁচুতে লাফিয়ে শক্তিশালী হেডে গোল করেন। 

এর মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে ডিআর কঙ্গোর প্রথম গোলটি আসে এবং স্কোরলাইন দাঁড়ায় ১-১। বিশ্বকাপে উইসার গোল তৈরি করল ইতিহাসও। টুর্নামেন্টটির ইতিহাসে ডিআর কঙ্গোর হয়ে প্রথম গোলটি করলেন তিনি। এর আগে একটি মৌসুম খেলে ১৪ গোল হজম করলেও কোনো গোল দিতে পারেনি। 

আরটিভি/এসআর