images

খেলা / ফুটবল

দুর্দান্ত লড়াইয়ে রোনালদোর পর্তুগালকে রুখে দিলো ডিআর কঙ্গো

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ০১:০২ এএম

বিশ্লেষকদের মতো ২০২৬ বিশ্বকাপের যোগ্য দাবিদার পর্তুগাল। ফলে ডিআর কঙ্গোর বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল রোনালদোর দল। তবে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি রোনালদো-ভিতিনাহরা। র‌্যাঙ্কিংয়ে ৪৮তম স্থানের থাকা দলটির বিপক্ষে ড্র করে বিশ্বকাপ মিশন শুরু করল পর্তুগাল।

বুধবার (১৭ জুন) দিবাগত রাতে ম্যাচের ৬ মিনিটে গোল করে দুর্দান্ত শুরুও করেছিল পর্তুগাল। কিন্তু প্রথমার্ধের শেষ দিকে সমতায় ফেরে কঙ্কো। তবে দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি পর্তুগাল। ফলে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দুই দলকে।

প্রথমার্ধে শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় পর্তুগাল। ম্যাচের ৬ মিনিটে নেভেসের হেড থেকে গোল পেয়ে এগিয়ে যায় পর্তুগাল। বাম দিক থেকে পেদ্রো নেতোর নিখুঁত ক্রসে নেভেস বল জালে পাঠিয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

আরও পড়ুন
Lpy

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবেন নেইমাররা, মেসিদের কত?

গোলের পরও পর্তুগাল বলের নিয়ন্ত্রণ ধরে রাখলেও ডিআর কঙ্গো ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে। রক্ষণে অধিনায়ক চানসেল বেমবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং আক্রমণে উইসা কয়েকবার সুযোগ তৈরির চেষ্টা করেন।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে ডিআর কঙ্গো একটি কর্নার আদায় করে। সেই কর্নার থেকেই আসে ঐতিহাসিক মুহূর্ত। ডান দিক থেকে আসা ক্রসে ফার পোস্টে সম্পূর্ণ ফাঁকায় থাকা উইসা উঁচুতে লাফিয়ে শক্তিশালী হেডে গোল করেন। 

এর মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে ডিআর কঙ্গোর প্রথম গোলটি আসে এবং স্কোরলাইন দাঁড়ায় ১-১। বিশ্বকাপে উইসার গোল তৈরি করল ইতিহাসও। টুর্নামেন্টটির ইতিহাসে ডিআর কঙ্গোর হয়ে প্রথম গোলটি করলেন তিনি। এর আগে একটি মৌসুম খেলে ১৪ গোল হজম করলেও কোনো গোল দিতে পারেনি। 

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে একের পর এক আক্রমণ তৈরি করলেও ফিনিশিংয়ের অভাবে গোল করতে পারছিল না পর্তুগাল। বিপরীতি পাল্টা আক্রমণের চেষ্টা চালিয়েছে কঙ্গো। তবে শেষ পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায়নি। এতে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

আরটিভি/এসআর