images

খেলা / ফুটবল

বিশ্বকাপে হতশ্রী শুরুর পরও র‌্যাঙ্কিংয়ে উন্নতি ব্রাজিলের

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ০৪:৩৪ পিএম

বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি ব্রাজিলের। মরক্কোর বিপক্ষে ড্র করেছে সেলেসাওরা। ম্যাচ জিততে না পারলেও র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে নেইমার-ভিনিসিয়ুসদের। পর্তুগালকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এসেছে ব্রাজিল।

মূলত, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর সঙ্গে ড্র করার পর পর্তুগালকে পেছনে ফেলে দিয়েছে ব্রাজিল ও মরক্কো। বিশ্বকাপে পর্তুগালের ম্যাচের ফলাফলের সুবাদে, কোনো ম্যাচ না খেলেও ব্রাজিল ফিফা র‌্যাঙ্কিংয়ে উপরে উঠে এসেছে।

তাদের আগে রয়েছে কেবল আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন এবং ইংল্যান্ড। যুক্তরাষ্ট্রের হিউস্টনে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর সাথে ১-১ গোলে ড্র করার পর র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছে রোনালদোরা।

আরও পড়ুন
HALLAND

হালান্ডের জোড়া গোলে নরওয়েতে ‘ভূকম্পন’

অন্যদিকে, মরক্কো র‌্যাঙ্কিংয়ে পর্তুগালকে পেছনে ফেলে বর্তমানে ষষ্ঠ স্থানে রয়েছে। পর্তুগাল সপ্তম স্থানে রয়েছে। এছাড়া র‌্যাংকিংয়ে বাকি স্থানগুলো নেদারল্যান্ডস, জার্মানি এবং বেলজিয়ামের দখলে। 

পর্তুগিজ দলটি ১২.৭৬ পয়েন্ট হারিয়েছে।র‌্যাঙ্কিংয়ে আরেকটি পরিবর্তন হলো ফ্রান্সের দ্বিতীয় স্থানে উঠে আসা যারা কেপ ভার্দের কাছে হোঁচট খাওয়া স্পেনকে পেছনে ফেলেছে।

উল্লেখ্য, শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। তাদের প্রতিপক্ষ বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে সর্বনিম্ন র‌্যাংকিংয়ে দল যারা মাত্র ৮৫তম স্থানে রয়েছে।

আরটিভি/এসআর