images

খেলা / ফুটবল

কুকুরেয়া-সিলভার পর আরও বড় চমক দিলো রিয়াল মাদ্রিদ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ০৬:৫২ পিএম

টানা দুই মৌসুমে কোনো শিরোপা জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। তাই বিশ্বকাপ বিরতির মাঝেই নিজেদের দল শক্তিশালী করতে উঠে পড়ে লেগেছে স্প্যানিশ জায়ান্টরা।

নতুন মৌসুমকে সামনে রেখে রিয়ালের সবচেয়ে বড় চমক হলো জোসে মরিনহোকে নিয়োগ দেওয়া। এরপরই মার্ক কুকুরেয়া ও বার্নার্দো সিলভাকে কিনে যথাক্রমে রক্ষণ ও মাঝমাঠে শক্তি বাড়িয়েছে রিয়াল মাদ্রিদ।

এবার রক্ষণে আরেকটি অস্ত্র যোগ করলো তারা, লিভারপুল থেকে কিনেছে ফরাসি সেন্টারব্যাক ইব্রাহিমা কোনাতেকে। বৃহস্পতিবার (১৮ জুন) এক বিবৃতি এই তথ্য নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।

আরও পড়ুন
LITpy

মেসিকে লাল কার্ড না দেওয়ায় ক্ষোভে ফুঁসছেন দক্ষিণ আফ্রিকার কোচ

রিয়ালের বিবৃতিতে বলা হয়েছে, রিয়াল মাদ্রিদ ও ইব্রাহিমা কোনাতে একটি চুক্তিতে পৌঁছেছে। ফরাসি ফুটবলার আগামী চার মৌসুমের জন্য রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হলেন। তার চুক্তির মেয়াদ ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত।

কোনাতে অ্যানফিল্ডে থেকে যাওয়ার জন্য লিভারপুলের সঙ্গে নতুন চুক্তিতে পৌঁছাতে পারেননি। এ জন্যই তার ক্লাব ছাড়া। ২৭ বছর বয়সি এই ফুটবলার ২০২১ সালে আরবি লাইপজিগ থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর সেখানে পাঁচ মৌসুম কাটিয়েছেন। 

এই সময়ে তিনি ১৮৩টি ম্যাচ খেলেন এবং ২০২৪-২৫ মৌসুমে দলটির ইংল্যান্ডের শীর্ষ লিগ জয়ের অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সে সময় তিনি অধিনায়ক ভার্জিল ফন ডাইকের সঙ্গে শক্তিশালী জুটি গড়ে তুলেছিলেন।

লিভারপুলে থাকাকালে তিনি দুটি লিগ কাপ ও একটি এফএ কাপ জিতেছেন। এছাড়া ২০২২ সালে ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতার ফাইনালে রানার্সআপ হওয়া দলেরও সদস্য ছিলেন।

আরটিভি/এসআর