images

খেলা / ফুটবল

নেইমারকে নিয়ে বড় দুঃসংবাদ দিলো ব্রাজিল

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ১০:৪৫ পিএম

গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। তবে এই ম্যাচে খেলা হচ্ছে না নেইমার জুনিয়রের। দলের সঙ্গে ফিলাডেলফিয়ায় যাচ্ছেন না এই ৩৪ বছর বয়সী তারকা।

বৃহস্পতিবার (১৮ জুন) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

বিবৃতিতে সিবিএফ জানিয়েছে, চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়া চালিয়ে যেতে দলের সঙ্গে ফিলাডেলফিয়ায় যাচ্ছেন না নেইমার। নিউ জার্সিতে আধুনিক অনুশীলন সুবিধা ও পুনর্বাসন ব্যবস্থার মধ্যেই তার শেষ ধাপের রিকভারি সম্পন্ন হবে। 

আরও পড়ুন
LITpy

‘নেইমার মাঠে নামলেই প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে’

মাসখানেক আগে সান্তোসের হয়ে খেলতে গিয়ে ডান পায়ের কাফে গ্রেড-টু মাংসপেশির চোট পান নেইমার। সেই চোটের কারণেই বিশ্বকাপের প্রস্তুতির বড় অংশ মাঠের বাইরে কাটাতে হয়েছে তাকে। 

তবুও অভিজ্ঞতা ও নেতৃত্বের কথা বিবেচনা করে তাকে বিশ্বকাপ দলে রেখেছিলেন কোচ কার্লো আনচেলত্তি। কিন্তু মরক্কোর বিপক্ষে খেলা হয়নি তার।

তবে গতকাল বিশ্বকাপে প্রথমবারের মতো সতীর্থদের সঙ্গে অনুশীলন মাঠে দেখা যায় নেইমারকে। রাফিনিয়া, ব্রুনো গিমারাইস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও ফাবিনিয়োর সঙ্গে অনুশীলনে দেখা যায় নেইমারকে। তবে সেই উপস্থিতি ছিল খুবই সংক্ষিপ্ত। দলের সঙ্গে কিছুক্ষণ কাজ করার পর আবার আলাদা হয়ে ব্যক্তিগত পুনর্বাসন কার্যক্রমে ফিরে যান। 

এর আগের দিনও তিনি একা দৌড় ও ফিটনেস অনুশীলন করেছিলেন কোচিং স্টাফের তত্ত্বাবধানে। ব্রাজিল শিবিরের আশা, নকআউট পর্ব শুরুর আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন নেইমার। সে কারণে শুধু হাইতি ম্যাচ নয়, গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষেও তাকে বিশ্রামে রাখা হতে পারে।

আরটিভি/এসআর