images

খেলা / ক্রিকেট

রেনশো ঝড়ে বিশাল পুঁজি অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচাতে পারবে কি টাইগাররা?

শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ০৩:৪০ পিএম

মিরপুরে ওয়ানডে সিরিজ হারলেও চট্টগ্রামে টি-টোয়েন্টিতে দুর্দান্ত শুরু পেয়েছে অজিরা। সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে টসব জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেই সফরকারীরা। শুরুটা ভালো করতে না পারলেও মার্ট রেনশোর দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৯৬ রানের বড় পুঁজি পেয়েছে অস্ট্রেলিয়া।

শুক্রবার (১৯ জুন) টস হেরে ফিল্ডিং করতে নেমে শুরুটা অবশ্য ভালোই করেছিল বাংলাদেশ। পাওয়ারপ্লেতে ৪৪ রানের মধ্যে অস্ট্রেলিয়ার ৩ উইকেট তুলে নেয় স্বাগতিকরা। ফিরেছিলেন জশ ইংলিস, কুপার কনোলি ও অধিনায়ক মিচেল মার্শ। 

আরও পড়ুন
LITpy

যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১

কিন্তু এরপর ম্যাচের ছবি বদলে দেন ম্যাট রেনশ ও টিম ডেভিড। রেনশ ৫২ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৮৯ রানে অপরাজিত থাকেন। টিম ডেভিড করেন ২৬ বলে ৪৫ রান। 

দুজনের দ্রুতগতির জুটিতেই বড় সংগ্রহের ভিত পায় অস্ট্রেলিয়া। শেষদিকে জোয়েল ডেভিসও ৮ বলে অপরাজিত ১৩ রান যোগ করেন।

বাংলাদেশের হয়ে ৪ ওভারে ২৭ রান খরচ করে সর্বোচ্চ ২ উইকেট নেন নাসুম আহমেদ। একটি করে উইকেট পেয়েছেন নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান ও আবদুল গাফফার সাকলাইন।

আরটিভি/এসআর