images

খেলা / ফুটবল

মুখ ঢেকে কথা বলায় ‘লাল কার্ড’, ইতিহাস গড়লেন আলমিরন

শনিবার, ২০ জুন ২০২৬ , ১১:৩৯ এএম

মুখ ঢেকে কথা বলে বিশ্বকাপের ইতিহাসের প্রথম লাল কার্ড পেলেন প্যারাগুয়ের মিডফিল্ডার মিগুয়েল আলমিরন। তুরস্ক ও প্যারাগুয়ের ম্যাচে এই ঘটনা ঘটেছে।

শনিবার (২০ জুন) গ্রুপ ‘ডি’ এর দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ে বনাম তুরস্কের ম্যাচে প্রথমার্ধের শেষদিকে উত্তেজনা চরমে ওঠে। সেই সময় আলমিরন মুখ ঢেকে তুর্কি ডিফেন্ডার মুলদুরের সঙ্গে কথা বলেন। 

মুলদুর সঙ্গে সঙ্গে রেফারিকে বিষয়টি জানান। পরে ভিএআরের পরামর্শে ঘটনাটি পর্যালোচনা করে রেফারি আলমিরনকে সরাসরি লাল কার্ড দেখান।

আরও পড়ুন
LIT_20260616_203051055_20260618_224500551

নেইমারকে নিয়ে বড় সুখবর দিলেন আনচেলত্তি

এল সালভাদরের রেফারি ইভান বার্টন স্টেডিয়ামে উপস্থিত সবাইকে বলেন, পর্যালোচনার পর দেখা গেছে, প্যারাগুয়ের ১০ নম্বর খেলোয়াড় মুখ ঢেকে কথা বলেছেন। চূড়ান্ত সিদ্ধান্ত, লাল কার্ড।

মূলত,  চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রকে মুখ ঢেকে কিছু একটা বলেছিলেন জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি। ব্রাজিলিয়ান তারকা দাবি করেছিলেন, বেনফিকার আর্জেন্টাইন তারকা তাকে বর্নবাদী গালি দিয়েছেন। সেই ঘটনায় প্রেস্তিয়ান্নি লাল কার্ড তো দেখেছেনই, ফিফা নতুন আইন করতেও বাধ্য হয়েছে। 

মাঠে এখন মুখ ঢেকে কিছু বললেই লাল কার্ডের বিধান করা হয়েছে। চলতি বিশ্বকাপে সে আইনে প্রথম শাস্তি পেলেন প্যারাগুয়ের মিডফিল্ডার মিগুয়েল আলমিরন।

নতুন নিয়ম অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপে কোনো খেলোয়াড় প্রতিপক্ষের মুখোমুখি অবস্থায় ইচ্ছাকৃতভাবে মুখ ঢেকে কথা বললে তাকে লাল কার্ড দেখানো যেতে পারে।

ফিফার নিয়ম প্রণয়নকারী সংস্থা আইএফএবি এক বিবৃতিতে জানায়, বৈষম্যমূলক বা অনুপযুক্ত আচরণ গোপন করার উদ্দেশ্যে মুখ ঢাকার ঘটনায় লাল কার্ডের বিধান সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়েছে।
 
আরটিভি/এসআর