রোববার, ২১ জুন ২০২৬ , ০৩:৪৯ পিএম
মিরপুরে অজিদের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ ঘরে তুলেছিল বাংলাদেশ। কিন্তু চট্টগ্রামে হোঁচট খেয়েছে টাইগাররা। টি-টোয়েন্টিতে টানা দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে স্বাগতিকরা। তৃতীয় ম্যাচে সম্মান বাঁচানোর জন্য নেমেও ব্যাটিংয়ে বাজে পারফরম্যান্স করেছে তামিম-সাইফরা।
রোববার (২১ জুন) আগে ব্যাট করতে নেমে অজিদের মাত্র রানের লক্ষ্য দিয়েছে টাইগাররা। দলের হয়ে ৫১ বলে সর্বোচ্চ ৬১ রান করেছেন তাওহীদ হৃদয়।
এদিন দলের ৭ রানের মধ্যেই সাজঘরে ফিরে যান দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান। ২ বলে ৫ রান করে রান আউট হন তানজিদ। ৯ বলে ১ রান করে সাজঘরে ফিরে যান সাইফ।
তিনে নামা পারভেজ হোসেন ইমন ছিলেন আরও নাজুক। ১৩ বল খেলে মোটে ১ রান করেছেন তিনি। পাওয়ারপ্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২ রান তোলে বাংলাদেশ।
চারে নেমে এক প্রান্ত ধরে খেলে গেছেন অধিনায়ক তাওহীদ হৃদয়। তবে আরেক প্রান্তে ব্যাটাররা যোগ দেন আসা-যাওয়ার মিছিলে। ৮ বলে ৬ রান করেছেন নুরুল হাসান সোহান। শামীম হোসেন পাটোয়ারী খেলেন ৫ বলে ০ রানের ইনিংস।
একদমই ক্রিজে টিকতে পারছিলেন না কেউ। হৃদয় ছিলেন সাবলীল। চাপের মুখে কার্যকরী ব্যাটিংয়ে রান বের করেছেন অধিনায়ক। উইকেটের চারপাশে খেলেছেন দারুণ সব শট। সুযোগ বুঝে বাউন্ডারিও হাঁকিয়েছেন। শেষ দিকে ছুঁয়ে ফেলেন ফিফটিও। মাঝে হৃদয়ের সাথে কিছুটা লড়েছেন রিশাদ হোসেন। ১৪ বলে ১৬ রান করেছেন রিশাদ।
বাকিরা তেমন সুবিধা করতে পারেননি। ফিফটি হাঁকানো হৃদয় শেষ পর্যন্ত টিকে ছিলেন ৫১ বলে ৬১ রান করে। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ১০৯ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।
আরটিভি/এসআর