images

খেলা

পিছিয়ে পড়েও বিরতির আগেই ঘুরে দাঁড়াল উরুগুয়ে

সোমবার, ২২ জুন ২০২৬ , ০৪:৫৯ এএম

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এইচ’-এর ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে প্রথমার্ধ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে উরুগুয়ে। যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে চমক দেখিয়ে এগিয়ে গিয়েছিল কেপ ভার্দে।

ম্যাচের ২০তম মিনিটে কেভিন পিনার গোলে এগিয়ে যায় বিশ্বকাপে অভিষেক হওয়া আফ্রিকান দলটি। আকস্মিক এই ধাক্কায় কিছুটা চাপে পড়লেও বিরতির আগে দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে।

প্রথমার্ধের ৪৩তম মিনিটে মাক্সিমিলিয়ানো আরাউহো গোল করে সমতায় ফেরান দলকে। এরপর অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে (৪৫+৫) অগুস্তিন কানোবিও গোল করে উরুগুয়েকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।

প্রথমার্ধের স্কোরলাইন

আরও পড়ুন
Web-Image---Copy

উরুগুয়ের জালে বল পাঠিয়ে ইতিহাস গড়ল কেপ ভার্দে

উরুগুয়ে ২ — মাক্সিমিলিয়ানো আরাউহো (৪৩'), অগুস্তিন কানোবিও (৪৫+৫')
কেপ ভার্দে ১ — কেভিন পিনা (২০')

প্রথমার্ধে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের জোড়া গোলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে বিরতিতে স্বস্তির হাসি নিয়ে মাঠ ছেড়েছে মার্সেলো বিয়েলসার শিষ্যরা।

আরটিভি/এমএইচজে