সোমবার, ২২ জুন ২০২৬ , ১১:৩৯ এএম
বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হওয়ার আগে বড় স্বস্তির খবর পেয়েছে আর্জেন্টিনা জাতীয় দল। দলের তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড় লিয়ান্দ্রো পারেদেস, গনসালো মন্তিয়েল এবং নিকোলাস তাগলিয়াফিকো পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন বলে নিশ্চিত করেছেন কোচ লিওনেল স্কালোনি। বিষয়টি জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস।
সোমবার (২২ জুন) ডালাস স্টেডিয়ামে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, সুখবর হলো পারেদেস, মন্তিয়েল এবং তাগলিয়াফিকো সুস্থ হয়ে উঠেছে।
এই তিন খেলোয়াড়ের দলে ফেরাটা আর্জেন্টিনার স্কোয়াডের গভীরতা আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে মাঝমাঠে পারেদেস এবং রক্ষণভাগে মন্তিয়েল ও তাগলিয়াফিকোর উপস্থিতি দলকে বাড়তি শক্তি জোগাবে।
সংবাদ সম্মেলনে স্কালোনি আরও জানান, অধিনায়ক লিওনেল মেসিও পুরোপুরি সুস্থ আছেন এবং অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে খেলার জন্য প্রস্তুত।
তবে প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না আর্জেন্টিনা কোচ। তার মতে, অস্ট্রিয়া একটি কঠিন প্রতিপক্ষ, যারা ভালো প্রেসিং ফুটবল খেলে এবং বাছাইপর্বেও দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। ফলে ম্যাচটি সহজ হবে না বলেই সতর্ক করেছেন তিনি।
আরটিভি/এসকে