images

খেলা / ক্রিকেট

আইসিসির মাসসেরা খেলোয়াড় হলেন মুশফিক

সোমবার, ২২ জুন ২০২৬ , ১১:১৬ পিএম

সবশেষ টেস্ট সিরিজে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে ছিলেন মুশফিকুর রহিম। এমন দুর্দান্ত পারফরম্যান্সে আইসিসির মে মাসেরর সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন অভিজ্ঞ ব্যাট।

এর আগে ২০২১ সালের মে মাসেও আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন মুশফিক। আরও একবার এই পুরস্কার জিতে খুশি মেসি।

মুশফিকুর রহিম বলেন, আবারও আইসিসির মাস সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়া আমার জন্য অনেক বড় সম্মানের। বিশেষ করে টেস্ট ক্রিকেটে পারফরম্যান্সের জন্য এই স্বীকৃতি পাওয়ায় আমি বেশি আনন্দিত। আমার সতীর্থ তাইজুলও পাকিস্তানের বিপক্ষে আমাদের স্মরণীয় সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই জয় আমাদের সবার কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

আরও পড়ুন
Web-Image

বিসিসির সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম গ্রেপ্তার

এবার তার সঙ্গে সেরার লড়াইয়ে ছিলেন সতীর্থ তাইজুল ইসলাম ও নেপালের অলরাউন্ডার দীপেন্দ্র সিং আইরি। পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে ৬৩.২৫ গড়ে তিনি করেন ২৩৫ রান। 

তিনি আরও বলেন, এই জয়ের ফলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও আমরা এগিয়ে যেতে পেরেছি, যা দলের জন্য এই অর্জনকে আরও বিশেষ করে তুলেছে। আমি আমার সতীর্থ ও সহায়ক দলের সদস্যদের সমর্থনের জন্য কৃতজ্ঞ। আগামী মাসগুলোতে বাংলাদেশের সাফল্যে আরও বেশি অবদান রাখতে মুখিয়ে আছি।

আরটিভি/এসআর