মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ১২:৫৮ এএম
আলজেরিয়াকে হারিয়ে শিরোপা রাখা মিশনের শুরুটা ভালোই করেছিল আর্জেন্টিনা। সেই ধারাবাহিকতা বজায় রেখেছে দ্বিতীয় ম্যাচেও। ফলে টানা দুই জয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে আলবিসেলেস্তারা।
সোমবার (২২ জুন) দিবাগত রাতে মেসির গোলের প্রথমার্ধে এগিয়ে যায় আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে আরও একটি গোল করেন এই বিশ্বসেরা ফুটবলার।
এদিন ম্যাচে ৯ মিনিটে পেনাল্টি পেয়েছিল আর্জেন্টিনা। স্পট কিক থেকে গোল করার জন্য শট নিয়েছিলেন লিওনেল মেসি। দুর্ভাগ্য ব্যর্থ হয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। লক্ষ্যের বাইরে নেন শট।
তাতে শুরুতে গোল করে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া হয়েছে তাদের। তাতে চলতি বিশ্বকাপের প্রথম পেনাল্টি মিসের রেকর্ড গড়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। গোলটি হলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে যেতেন। কিন্তু তাকে অপেক্ষায় থাকতে হচ্ছে!
মূলত বক্সে ফাউলের শিকার হয়েছিলেন লাউতারো মার্টিনেজ। তার পর দীর্ঘ ভার রিভিউর পরই পেনাল্টির সিদ্ধান্ত নেন রেফারি। ১৯ মিনিটে আরও একটি সুযোগ এসেছিল মেসির সামনে।
লাউতারো মার্তিনেজ কোনোভাবে বলটি পৌঁছে দেন তার কাছে। তার নেওয়া শটটি পা বাড়িয়ে ঠেকিয়ে দেন অস্ট্রিয়ার গোলরক্ষক আলেক্সান্ডার শ্লাগার।
বিরতির পরও আক্রমণের ধার বজায় রাখে আর্জেন্টিনা। মেসি, রদ্রিগো ডি পল ও লাউতারো মার্তিনেজের সমন্বিত আক্রমণে চাপে পড়ে অস্ট্রিয়ার রক্ষণভাগ। ৫০ মিনিটে গোলমুখে আরেকটি সুযোগ পেয়েছিলেন মেসি। শেষ মুহূর্তে নিকোলাস সাইভাল্ড বিপদ সামাল দেন। যদিও পরে অফসাইডের পতাকা ওঠে।
চার মিনিট পর ম্যাচে নিজেদের সেরা সুযোগগুলোর একটি তৈরি করে অস্ট্রিয়া। ফ্রি-কিক থেকে মার্সেল সাবিৎসারের জোরালো শট লক্ষ্যভেদী হলেও প্রস্তুত ছিলেন এমিলিয়ানো মার্তিনেজ। শক্ত হাতে বল ফিরিয়ে দিয়ে আর্জেন্টিনাকে স্বস্তি এনে দেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক।
পরে তো ইতিহাস গড়া রাতটিকে আরও স্মরণীয় করে তোলেন মেসি। ৯০+৫ মিনিটে আক্রমণের সূচনা করেছিলেন তিনি নিজেই। মাঝমাঠ থেকে নিখুঁত পাসে বল পাঠান বাম দিকে থাকা হুলিয়ান আলভারেজের কাছে। আর্জেন্টাইন ফরোয়ার্ডের প্রথম শটটি ঠেকিয়ে দেন অস্ট্রিয়ার গোলরক্ষক আলেক্সান্ডার শ্লাগার। তবে ফিরতি বলে আবারও হাজির মেসি।
প্রথম প্রচেষ্টাটি প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে প্রতিহত হলেও দ্বিতীয় চেষ্টায় আর ভুল করেননি। চোখধাঁধানো শটে বল জালে জড়িয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক। কার্যত সেখানেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়।
আরটিভি/এসআর