images

খেলা / ফুটবল

এমবাপ্পের গোলে স্বস্তি নিয়ে বিরতিতে ফ্রান্স

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ০৩:৫৩ এএম

বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরাকের বিপক্ষে মাঠে নেমেছে ফ্রান্স। এই ম্যাচে শুরুতে গোল করে দলকে এগিয়ে নেন কিলিয়ান এমবাপ্পে। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে ফ্রান্স।

ম্যাচের ১৪তম মিনিটে অলিসের পাস থেকে ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক গোল করেন এমবাপ্পে। এরপর অবশ্য তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি ফ্রান্স। ম্যাচের শেষ ১০ মিনিট প্রচুর বৃষ্টি হওয়ায় দুই দলই নিজেদের সেরা খেলাটা খেলতে পারেনি।

আরও পড়ুন
Web-Image---Copy

হাত দিয়ে গোল দেওয়া ‘দিবস’ আজ

এদিকে বিশ্বকাপে নিজের ১৫তম গোল পেলেন এমবাপ্পে। ফলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ব্রাজিলিয়ান রোনালদোর পাশে তার নাম বসলো।

শুধু তাই নয়, ফ্রান্সের হয়ে সবচেয়ে কম বয়সে ১০০ ম্যাচ খেলার রেকর্ডও গড়েছেন এমবাপ্পে। তিনি ফ্রান্সের ১০তম ফুটবলার যিনি ১০০ ম্যাচ খেলেছেন।
 
আরটিভি/এসআর