মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ১১:১৬ পিএম
বিশ্বকাপ আসরের প্রথম ম্যাচে গোল করতে না পারায় সমালোচিত হন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নেমেই ৬ মিনিটের মাথায় গোল পেয়ে গেলেন তিনি।
এর মধ্য দিয়ে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ভিন্ন ছয়টি বিশ্বকাপে গোল পেলেন পর্তুগিজ মহাতারকা।
দ্বিতীয় সর্বোচ্চ ৫টি বিশ্বকাপে গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।
ডান পাশ থেকে জোয়াও কানসেলোর বাড়ানো বল ধরে গোলটি পেয়েছেন রোনালদো। পর্তুগালের জার্সিতে এটি তার ১৪৪তম গোল।
এই গোলে পর্তুগালের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলে সবার ওপরে এখন রোনালদো। ইউসেবিওর ৯ গোল ছাড়িয়ে রোনালদোর গোল এখন ১০।
আরটিভি/এমএম