images

খেলা / ফুটবল

সাংবাদিক মেসিকে নিয়ে প্রশ্ন করতেই যা বললেন রোনালদো

বুধবার, ২৪ জুন ২০২৬ , ১২:১৬ পিএম

ক্রিস্টিয়ানো রোনালদো আবারও আলোচনায় এসেছেন মাঠের পারফরম্যান্সের পাশাপাশি লিওনেল মেসিকে ঘিরে এক প্রশ্ন এড়িয়ে যাওয়ার ঘটনায়।

উজবেকিস্তানের বিপক্ষে পর্তুগালের ৫-০ গোলের বড় জয়ে জোড়া গোল করে নিজের ফর্মে ফেরার ইঙ্গিত দেন ৪১ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড। ম্যাচের আগে ডিআর কঙ্গোর বিপক্ষে নিষ্প্রভ পারফরম্যান্সের পর তাকে নিয়ে সমালোচনা বাড়লেও এই ম্যাচে জ্বলে ওঠেন রোনালদো।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে এক সাংবাদিক মেসিকে নিয়ে প্রশ্ন করতে গেলে পরিস্থিতি বদলে যায়। সাংবাদিক যখন বলেন, গতকাল লিওনেল মেসি দুই গোল করেছেন…, তখনই রোনালদো প্রশ্নটি শেষ হতে না দিয়েই মাথা ঘুরিয়ে অন্য সাংবাদিককে প্রশ্ন করতে ইঙ্গিত করেন। 

তিনি বারবার বলেন, চালিয়ে যান, এবং কার্যত মেসি-সম্পর্কিত প্রশ্নটি এড়িয়ে যান।

আরও পড়ুন
BRAZIL

স্কটল্যান্ডকে হারালে আরেক বিপদ ব্রাজিলের

ফুটবল ইতিহাসে দীর্ঘদিন ধরে রোনালদো-মেসি দ্বৈরথ বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত বিষয়। তবে দুই তারকা এখন ভিন্ন পথে এগোচ্ছেন। রোনালদো খেলছেন সৌদি আরবের ক্লাব আল নাসরে, আর মেসি যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে যেখানে দুজনই নিজেদের নতুন অধ্যায়ে ভিন্ন ভিন্নভাবে আলো ছড়াচ্ছেন।

আরটিভি/এসকে