images

খেলা / ফুটবল

গোল করে কার দিকে দৌড়ে গেলেন মেসি, জানা গেল পরিচয়

বুধবার, ২৪ জুন ২০২৬ , ১২:৩৫ পিএম

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে শেষ মুহূর্তে লিওনেল মেসির করা দ্বিতীয় গোল ঘিরে তৈরি হওয়া উত্তেজনা ছাপিয়ে গেছে আরেকটি দৃশ্য। গোল করার পর সাধারণ উদযাপনের বদলে সতীর্থদের দিকে না গিয়ে মেসি ছুটে যান গোলপোস্টের পেছনে দাঁড়িয়ে থাকা এক সাংবাদিকের দিকে। এরপর তার সঙ্গে হাত মেলান এবং সংক্ষিপ্ত উদযাপনে অংশ নেন যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ঘটনাটি ঘটে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে। লিওনেল মেসি গোল করেন ফিরতি বল থেকে ডিফেন্ডার ও গোলরক্ষককে পাশ কাটিয়ে। এই গোলটি শুধু ম্যাচের ফলই নয়, ব্যক্তিগত অর্জনের দিক থেকেও গুরুত্বপূর্ণ ছিল তার জন্য। এরপরই ঘটে আলোচিত সেই উদযাপন।

পরে জানা যায়, মেসির দিকে এগিয়ে আসা ব্যক্তি ছিলেন আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিক হোয়াকিন ব্রুনো। তিনি কাজ করেন আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়া চ্যানেল টিওয়াইসিতে।

ব্রুনো জানান, গোলের মুহূর্তে তিনি নিজেকে ধরে রাখতে পারেননি এবং একজন দর্শকের মতোই উচ্ছ্বাসে চিৎকার করছিলেন। তার ভাষায়, আমি পাগলের মতো চিৎকার করছিলাম, যেন আমি সাংবাদিক নই, একজন সমর্থক।

তিনি আরও বলেন, হঠাৎ দেখি লিও আমার দিকে এগিয়ে আসছে। আমি তখনও চিৎকার করছি, সে আমার দিকে তাকিয়ে আছে। কাছে এসে সে আমার সঙ্গে হাত মিলিয়ে উদযাপন করল।

ঘটনার পর মাঠ থেকেই প্রতিক্রিয়ায় ব্রুনো বলেন, তিনি এখনও পুরোপুরি স্বাভাবিক হতে পারেননি। তার ভাষায়, আমি এখনও কাঁপছি। এটা আমার সাংবাদিক জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোর একটি।

আরও পড়ুন
COLOMBIA

ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্রুনো লেখেন, একজন ফুটবলপ্রেমী ও মেসি-ভক্ত হিসেবে এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন, এবং এই মুহূর্ত তিনি সারা জীবন মনে রাখবেন।

এই অপ্রত্যাশিত উদযাপন ঘিরে এখন ফুটবল বিশ্বে নতুন করে আলোচনায় উঠে এসেছে আর্জেন্টিনার তারকা মেসির মানবিক ও আবেগঘন আচরণ।

আরটিভি/এসকে