images

খেলা / ক্রিকেট

জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা বিসিবি'র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ০৯:০৩ পিএম

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজে যে স্কোয়াড খেলেছিল, সেই দলই বহাল রাখা হয়েছে। নতুন কোনো মুখ বা পরিবর্তন নেই ঘোষিত দলে।

দলের নেতৃত্বে থাকছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাজমুল হোসেন শান্ত। সম্প্রতি চোটের কারণে টেস্ট ম্যাচে খেলতে না পারলেও অভিজ্ঞ ব্যাটার লিটন দাসকে ওয়ানডে স্কোয়াডে রাখা হয়েছে। 

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাবে। ম্যাচগুলো মাঠে গড়াবে আগামী ৬, ৯ ও ১১ জুলাই। বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে প্রতিটি ম্যাচ।

আরও পড়ুন
KENZO

মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ফ্রান্সের ফুটবলার কেনজো

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

আরটিভি/এসকে