images

খেলা / ফুটবল

জর্ডান ম্যাচের আগে বড় সুখবর পেল আর্জেন্টাইন শিবির

শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১০:০৮ পিএম

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হওয়ার আগে বড় সুখবর পেয়েছে আর্জেন্টিনা। চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে দলে ফিরেছেন ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েল। ফলে শেষ ম্যাচে রক্ষণভাগে একাধিক পরিবর্তন আনতে পারেন প্রধান কোচ লিওনেল স্কালোনি।

দলের সর্বশেষ অনুশীলনে নিয়মিতদের পাশাপাশি কয়েকজন তরুণ ফুটবলারকেও পরীক্ষা করে দেখেছেন স্কালোনি। অনুশীলনে গোলপোস্টের নিচে ছিলেন হুয়ান মুসো। তবে ম্যাচে প্রথম একাদশে গোলবার সামলাবেন নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বলেই ধারণা করা হচ্ছে।

হ্যামস্ট্রিং চোটের কারণে আগের ম্যাচে বেঞ্চে থাকা গঞ্জালো মন্তিয়েল এখন সম্পূর্ণ ফিট। অনুশীলনে তার সঙ্গে রক্ষণভাগে ছিলেন নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি এবং নিকোলাস তাগলিয়াফিকো। ফলে জর্ডানের বিপক্ষে ম্যাচে রাইট-ব্যাক পজিশনে শুরু থেকেই দেখা যেতে পারে মন্তিয়েলকে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনা কিছু নতুন মুখকে সুযোগ দিতে পারে বলেও দলীয় সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে। এতে মূল একাদশের কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন
MEDINA

মেসির বিদায় রাঙাতে মাঠে জীবন দিতেও প্রস্তুত: মেদিনা

আগামী ২৮ জুন সকালে ডালাসে জর্ডানের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটি সামনে রেখে দলের পরিবেশ ইতিবাচক, আর মন্তিয়েলের প্রত্যাবর্তনে কোচিং স্টাফও বাড়তি স্বস্তি পেয়েছে।

আরটিভি/এসকে