images

খেলা / ফুটবল

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ

শনিবার, ২৭ জুন ২০২৬ , ০৭:২৯ পিএম

দুই ম্যাচে টানা জয় তুলে নিয়ে নিজেদের গ্রুপের শীর্ষস্থান আগেই নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ফলে রোববার(২৮ জুন) বাংলাদেশ সময় সকাল ৮টায় জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি আর্জেন্টিনার জন্য নিয়মরক্ষার। তবে মূল একাদশে পরিবর্তন এনে বেঞ্চের খেলোয়াড়দের সুযোগ দিতে পারেন কোচ স্কালোনি। 

অন্যদিকে, জর্ডান ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত করেছে।

বাংলাদেশের দর্শকদের জন্য ম্যাচটি টেলিভিশন ও অনলাইনে দেখার সুযোগ রয়েছে। বিটিভি, টি-স্পোর্টস এবং সময় টেলিভিশন ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

অনলাইনে স্মার্টফোন, ট্যাব বা স্মার্ট টিভির মাধ্যমে ম্যাচ দেখতে পারবেন বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে। সাবস্ক্রিপশন নিয়ে মাই রবি অ্যাপ, টফি, বায়োস্কোপ এবং আইস্ক্রিনে সরাসরি ম্যাচ উপভোগ করা যাবে।

এ ছাড়াও, স্পোর্টসজিফাই ও স্পোর্টজেডএক্স অ্যাপ থেকেও ম্যাচটি লাইভ দেখার সুযোগ থাকবে।

আরও পড়ুন
SCALONI

৯১ বছর বয়সী সাংবাদিকের প্রশ্নে মেসির খেলার তথ্য ফাঁস করলেন স্ক্যালোনি

ম্যাচ সূচি
ম্যাচ: আর্জেন্টিনা বনাম জর্ডান
তারিখ: রোববার
সময়: সকাল ৮:০০টা (বাংলাদেশ সময়)

যেসব প্ল্যাটফর্মে দেখা যাবে

টিভি: বিটিভি,টি-স্পোর্টস, সময় টেলিভিশন।

অনলাইন: মাই রবি অ্যাপ,টফি, বায়োস্কোপ,আইস্ক্রিন,স্পোর্টসজিফাই, স্পোর্টজেডএক্স। 

আরটিভি/এসকে