images

খেলা / ফুটবল

বিশ্বকাপে নকআউট পর্বে কে কার মুখোমুখি, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

রোববার, ২৮ জুন ২০২৬ , ১০:৫৮ এএম

গত ১১ জুন পর্দা যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে পর্দা উঠেছিল ৪৮ দলের ফিফা ফুটবল বিশ্বকাপের। নানা নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হয়েছে টুর্নামেন্টের গ্রুপ পর্বে খেলা। এবার নকআউট পর্ব দেখার অপেক্ষায় বিশ্ব।

দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা ও কানাডা। পরের ম্যাচে দেখা যাবে ব্রাজিল ও জাপানের মহাযুদ্ধ। এ ছাড়াও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শেষ ৩২-এ খেলবে বিশ্বকাপে অভিষেকেই চমক দেখানো কেপ ভার্দের বিপক্ষে। 

আসুন এক নজের দেখে নেওয়া যাক নকআউট পর্বে কে কার প্রতিপক্ষ ও সময় সূচি

 

তারিখ ম্যাচ স্টেডিয়াম স্বাগতিক শহর বাংলাদেশ সময়
২৯ জুন দক্ষিণ আফ্রিকা বনাম কানাডা সোফাই স্টেডিয়াম লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র রাত ১:০০
২৯ জুন ব্রাজিল বনাম জাপান এনআরজি স্টেডিয়াম হিউস্টন, যুক্তরাষ্ট্র রাত ১১:০০
৩০ জুন জার্মানি বনাম প্যারাগুয়ে জিলেট স্টেডিয়াম বোস্টন, যুক্তরাষ্ট্র রাত ২:৩০
৩০ জুন নেদারল্যান্ডস বনাম মরক্কো এস্তাদিও বিবিভিএ গুয়াদালুপে, মেক্সিকো সকাল ৭:০০
৩০ জুন আইভরি কোস্ট বনাম নরওয়ে এটি অ্যান্ড টি স্টেডিয়াম ডালাস, যুক্তরাষ্ট্র রাত ১১:০০
১ জুলাই ফ্রান্স বনাম সুইডেন মেটলাইফ স্টেডিয়াম ইস্ট রাদারফোর্ড, যুক্তরাষ্ট্র রাত ৩:০০
১ জুলাই মেক্সিকো বনাম ইকুয়েডর এস্তাদিও অ্যাজটেকা মেক্সিকো সিটি সকাল ৭:০০
১ জুলাই ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম আটলান্টা, যুক্তরাষ্ট্র রাত ১০:০০
২ জুলাই বেলজিয়াম বনাম সেনেগাল লুমেন ফিল্ড সিয়াটল, যুক্তরাষ্ট্র রাত ২:০০
২ জুলাই যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া ও হার্জেগোভিনা লেভাইস স্টেডিয়াম সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র সকাল ৬:০০
৩ জুলাই স্পেন বনাম অস্ট্রিয়া সোফাই স্টেডিয়াম লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র রাত ১:০০
৩ জুলাই পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া বিএমও ফিল্ড টরন্টো, কানাডা ভোর ৫:০০
৩ জুলাই সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া বিসি প্লেস ভ্যাঙ্কুভার, কানাডা সকাল ৯:০০
৪ জুলাই অস্ট্রেলিয়া বনাম মিশর এটি অ্যান্ড টি স্টেডিয়াম ডালাস, যুক্তরাষ্ট্র রাত ১২:০০
৪ জুলাই আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে হার্ড রক স্টেডিয়াম মায়ামি, যুক্তরাষ্ট্র ভোর ৪:০০
৪ জুলাই কলম্বিয়া বনাম ঘানা অ্যারোহেড স্টেডিয়াম কানসাস সিটি, যুক্তরাষ্ট্র সকাল ৭:৩০