সোমবার, ২৯ জুন ২০২৬ , ০২:২৮ পিএম
বিশ্বকাপের নকআউট পর্বের রাউন্ড অব ৩২-এ সোমবার (২৯ জুন) জাপানের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যুক্তরাষ্ট্রের হিউস্টনের স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।
নেইমার, ভিনিসিয়ুস জুনিয়রদের নিয়ে গড়া ব্রাজিলের শেষ ষোলো নিশ্চিতের লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে।
বাংলাদেশের দর্শকরা ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি ছাড়াও টি-স্পোর্টস এবং সময় টেলিভিশনে।
এছাড়া যারা মোবাইল, ট্যাব বা অন্যান্য স্মার্ট ডিভাইসে খেলা দেখতে চান, তাদের জন্যও রয়েছে একাধিক অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম। নির্ধারিত সাবস্ক্রিপশনের মাধ্যমে মাই রবি, টফি, বায়োস্কোপ এবং আইস্ক্রিন অ্যাপে সরাসরি সম্প্রচার দেখা যাবে।
বিকল্পভাবে KeepMyID, Sportszyfy এবং SportzDX প্ল্যাটফর্ম থেকেও ম্যাচটি লাইভ দেখা সম্ভব। পাশাপাশি ম্যাচের প্রতিটি মুহূর্তের স্কোর, পরিসংখ্যান ও লাইভ আপডেট জানতে জনপ্রিয় ফুটবল ওয়েবসাইট FotMob অনুসরণ করতে পারেন দর্শকরা।
শুধু টিভি বা মোবাইলের পর্দায় নয়, বিশ্বকাপের আমেজ ছড়িয়ে দিতে দেশের বিভিন্ন জেলা, শহর ও পাড়া-মহল্লায় বড় পর্দায় প্রজেক্টরের মাধ্যমে ম্যাচ দেখানোরও বিশেষ আয়োজন করা হয়েছে।
ফুটবলপ্রেমীদের জন্য তাই আজ রাত ১১টায় অপেক্ষা করছে ব্রাজিল-জাপানের একটি রোমাঞ্চকর লড়াই।
আরটিভি/এসকে