images

খেলা / ফুটবল

ড্রেসিং রুমে আনচেলত্তির যে বার্তায় বদলে যায় ব্রাজিল

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ০৫:৪৪ পিএম

নকআউট পর্বের প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ে ব্রাজিল। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই কামব্যাক করে সেলেসাওরা। ক্যাসেমিরো দলকে সমতায় ফেরালেও পেছনের মাস্টার মাইন্ড হলেন কোচ কার্লো আনচেলত্তি।

প্রথমার্ধ শেষে ড্রেসিং রুমে ধৈর্যের বার্তা দিয়ে খেলোয়াড়দের তিনি বলেছিলেন, ‘আমরা সঠিক পথেই আছি এবং এই পথেই এগিয়ে যেতে হবে।’ 

কোচের প্রশংসা করে ক্যাসেমিরো বলেন, প্রথমার্ধের বিরতিতে কোচ আমাদের অনেক কিছু বলেছিলেন। তবে সবচেয়ে বড় বার্তাটি ছিল—শান্ত থাকতে হবে। আমরা মাথা ঠাণ্ডা রেখেছিলাম বলেই ঘুরে দাঁড়াতে পেরেছি। দলের প্রত্যেকে এই প্রশংসার দাবিদার।

আরও পড়ুন
Web-Image---Copy

ভিড়ের মধ্যে পুলিশ কর্মকর্তার পিঠে ছুরিকাঘাত

এদিকে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, শুরুতে আমরা মাঝমাঠে আধিপত্য তৈরি করতে চেয়েছিলাম এবং আক্রমণাত্মকভাবে প্রবেশ করতে চেয়েছিলাম। কিন্তু তাদের টাইট মার্কিংয়ের কারণে তা সম্ভব হয়নি। তারা খুবই সংগঠিত ছিল এবং স্পেস বন্ধ করে রেখেছিল।

তিনি জানান, বিরতির পর কৌশল বদলে ক্রস ও আক্রমণে অতিরিক্ত খেলোয়াড় যুক্ত করার মাধ্যমে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিয়ে আসে ব্রাজিল। পরিস্থিতি জটিল হলে নেইমারকে নামানোর পরিকল্পনাও ছিল বলেও জানান কোচ। তবে শেষ পর্যন্ত বদলি কৌশলই ম্যাচ জয়ের জন্য যথেষ্ট হয়েছে।

কোচের মতে, এটি এখন পর্যন্ত দলের সবচেয়ে পরিপূর্ণ পারফরম্যান্স না হলেও একটি গুরুত্বপূর্ণ অগ্রগতির ধাপ। তিনি বলেন, ফুটবলে চাপ ও কষ্ট দুইই অংশ এবং সেই চাপ সামলাতে পারাই পার্থক্য গড়ে দেয়।

আরটিভি/এসআর