মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ০৯:৪৯ পিএম
ঘরের মাঠে টাইগারদের ইনিংস এবং ৮৫ রানের ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ে। রোডেশিয়ানদের কন্ডিশনে দুই ইনিংসে একবারও ২০০ রান করতে পারেনি বাংলাদেশ দল। এমন হারের পর স্বাভাবিকভাবেই হতাশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ম্যাচ শেষে শান্ত বলেছেন, প্রথম ইনিংসে আমরা ভালোভাবে ব্যাট করতে পারিনি। সেখানেই আসলে ম্যাচটা হেরে গেছি। বোলিং ব্যাটিং দুই জায়গার কোনোটিতেই আমরা ভালো করিনি। কন্ডিশন এখানে ভিন্ন ছিল। তবে আমরা প্ল্যান কাজে লাগাতে পারিনি।
তিনি বলেন, কন্ডিশনের চ্যালেঞ্জ মানিয়ে নিয়েই আপনাকে খেলতে হবে। আমরা সেখানে ব্যর্থ হয়েছি। (মূল পেসারদের না থাকা) প্ল্যানেরই অংশ ছিল এগুলো। জিম্বাবুয়ের পেসাররা অনেক ভালো বল করেছে। ব্যাটিংয়ে প্রপার ক্রিকেটিং শট খেলা দরকার ছিল, প্ল্যান কাজে লাগাতে পারিনি আমরা।
সামনে সাদা বলের সিরিজ নিয়ে শান্ত জানান, সাদা বলে ৪-৫ সিরিজে আমরা ভালো খেলছি, জিতেছিও। ছেলেরা উজ্জীবিত আছে। আশা করি সাদা বলের সিরিজে আমরা ভালো করতে পারব।
আরটিভি/এসআর