images

খেলা

সমতায় ফিরল আইভরিকোস্ট

বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১২:৪৪ এএম

নরওয়ের বিপক্ষে সমতায় ফিরেছে আইভরিকোস্ট। ম্যাচের ৭৪ মিনিটে অনেকটা একক কৃতিত্বে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে গোলটি করেন আমাদ দিয়ালো।

বেঞ্চ থেকে নেমেই জাদুকরী এক মুহূর্ত উপহার দিলেন আমাদ দিয়ালো। তার দারুণ গোলে ম্যাচে সমতায় ফিরেছে আইভরিকোস্ট। ম্যাচের ৭৪ মিনিটে অনেকটা একক কৃতিত্বে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে গোলটি করেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। এটি বিশ্বকাপে তার দ্বিতীয় গোল।

আরও পড়ুন
avr

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে নরওয়ে

প্রথম ৪৫ মিনিটের খেলা শেষ। এগিয়ে থাকার স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে নরওয়ে। ৩৯তম মিনিটে গোল করেছেন দলটির উইঙ্গার আন্তনিও নুসা।

আইভরিকোস্টও অবশ্য আক্রমণ কম করেনি। নরওয়ের ৬ শটের বিপরীতে আফ্রিকান দলটি নিয়েছে ৫টি শট। তবে এর চারটিই ছিল ‘অফ–টার্গেট’।