বুধবার, ০১ জুলাই ২০২৬ , ০১:৪৮ এএম
আর্লিং হালান্ডের জয়সূচক গোলে উল্লাসে মাতে নরওয়েজিয়ানরা, আর এতে ২-১ গোলের ব্যবধানে স্বপ্নভঙ্গ হয় আইভরি কোস্টের। এ বিজয়ের মধ্য দিয়ে শেষ ষোলতে লড়াইয়ে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে নরওয়ে।
আগের দিন জাপানের বিপক্ষে ব্রাজিলের অবিশ্বাস্য এক প্রত্যাবর্তন। ২৯ মিনিটে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয়ে শেষ ষোলোতে পৌঁছে গেছে তারা। প্রতিপক্ষ কে হবে, তা জানার অপেক্ষায় ছিল সেলেসাওরা। নরওয়ে ও আইভরি কোস্টের ম্যাচ শেষে চূড়ান্ত হলো প্রতিপক্ষ কে।
আগামী ৬ জুলাই রাত ২টায় নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই করবে পাঁচবারের চ্যাম্পিয়নরা। সেই ম্যাচে তাদের বিপক্ষে খেলবে নরওয়ে।
আরটিভি/এমএম