images

খেলা / ফুটবল

রোনালদোর যে রেকর্ড ভেঙে এমবাপ্পের নতুন ইতিহাস

বুধবার, ০১ জুলাই ২০২৬ , ০১:৫২ পিএম

বিশ্বকাপে আরেকটি দুর্দান্ত পারফরম্যান্সে ইতিহাস গড়লেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। সুইডেনের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে জোড়া গোল করে দলকে ৩-০ ব্যবধানে জয় এনে দেওয়ার পাশাপাশি ভেঙে দিয়েছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদো নাজারিও ও লিওনিদাসের দীর্ঘদিনের বিশ্বকাপ রেকর্ড।

নিউ ইয়র্ক/নিউ জার্সিতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধের ৪৫ মিনিটে এমবাপ্পে গোল করে বিশ্বকাপের নকআউট পর্বে নিজের গোলসংখ্যা ১০-এ উন্নীত করেন। এর আগে নকআউটে ৯ গোল করে তিনি রোনালদো নাজারিও ও লিওনিদাসের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন। ৭৪ মিনিটে দ্বিতীয় গোল করে নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করেন ফরাসি অধিনায়ক।

ম্যাচে ফ্রান্সের হয়ে অপর গোলটি করেন ব্র্যাডলি বারকোলার। এই জয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে ফ্রান্স।

এমবাপ্পে শুরুতেই আরও একটি গোল করেছিলেন, তবে সেটি অফসাইডের কারণে বাতিল হয়। গোলটি বৈধ হলে বিশ্বকাপে তার দ্বিতীয় হ্যাটট্রিকও পূর্ণ হয়ে যেত।

এই দুই গোলের মাধ্যমে বিশ্বকাপে এমবাপ্পের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮। ফলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসির (১৯ গোল) খুব কাছাকাছি পৌঁছে গেছেন ২৭ বছর বয়সী এই স্ট্রাইকার। 

আরও পড়ুন
BRAZIL

সুখের মাঝেই দুঃসংবাদ ব্রাজিল ফুটবল দলে

এবারের বিশ্বকাপেও দুর্দান্ত ছন্দে রয়েছেন এমবাপ্পে। টুর্নামেন্টে তার গোলসংখ্যা এখন ৬, যা মেসির সমান। গোল্ডেন বুটের দৌড়ে যৌথভাবে শীর্ষে রয়েছেন এই দুই তারকা। তাদের পেছনে ৫ গোল নিয়ে আছেন আর্লিং হালান্ড। এছাড়া ৪টি করে গোল করেছেন উসমান দেম্বেলে ও ভিনিসিয়ুস জুনিয়র।

আরটিভি/এসকে