বুধবার, ০১ জুলাই ২০২৬ , ০২:০৯ পিএম
বিশ্ব ফুটবলের অন্যতম আকর্ষণীয় দল আর্জেন্টিনা এবার শেষ ষোলো নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামছে কেপ ভার্দের বিপক্ষে। নকআউট পর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচে জিতলেই শেষ ষোলোতে জায়গা করে নেবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
গ্রুপ পর্বে দুর্দান্ত ছন্দে ছিল আর্জেন্টিনা। নিজেদের সব ম্যাচ জিতে গ্রুপ জে'র চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অব ৩২-এ ওঠে লিওনেল মেসির দল। অন্যদিকে গ্রুপ এইচ-র রানারআপ কেপ ভার্দে তিনটি ম্যাচেই ড্র করে নকআউটে জায়গা নিশ্চিত করে। স্পেন ও উরুগুয়ের মতো বিশ্বকাপজয়ী দলকে রুখে দেওয়া কেপ ভার্দের বিপক্ষে তাই সহজ ম্যাচের আশা করছে না আর্জেন্টিনা।
বাংলাদেশ সময় আগামী শুক্রবার ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের মিয়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা-কেপ ভার্দের এই ম্যাচ।
টিভিতে যেভাবে দেখবেন, বাংলাদেশের দর্শকরা ম্যাচটি সরাসরি দেখতে পারবেন তিনটি টেলিভিশন চ্যানেলে। রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির পাশাপাশি টি-স্পোর্টস ও সময় টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে ম্যাচটি।
মোবাইল ফোনে যেভাবে দেখবেন, মোবাইল ফোন, ট্যাব বা ল্যাপটপ থেকেও সরাসরি ম্যাচ উপভোগ করা যাবে। এজন্য নির্ধারিত সাবস্ক্রিপশন নিয়ে মাই রবি, টফি এবং বায়োস্কোপ অ্যাপের মাধ্যমে লাইভ স্ট্রিমিং দেখা যাবে।
ফুটবলপ্রেমীদের জন্য আর্জেন্টিনা-কেপ ভার্দের এই লড়াই হতে যাচ্ছে নকআউট পর্বের অন্যতম আকর্ষণীয় ম্যাচ।
আরটিভি/এসকে