বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ০১:৪৭ এএম
কঙ্গোর বিপক্ষে হ্যারি কেইনের জোড়া গোলে অবিশ্বাস্য এক জয় পায় ইংল্যান্ড। এই জয়ে শেষ ষোলোয় ওঠার পাশাপাশি নিজেও রেকর্ড গড়েছেন কেইন। পেলের ১২ গোল ছাড়িয়ে তার মোট গোলসংখ্যা এখন ১৩। ফ্রান্সের জ্যাঁ ফঁতেকে ছুঁয়ে কেইন এখন রোনালদো, ক্লোসা, এমবাপে ও মেসিকে টপকানোর স্বপ্নে বিভোর।
এবারের বিশ্বকাপে সমান ৬টি করে গোল নিয়ে শীর্ষে আছেন লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপে। ৫টি করে গোল নিয়ে তাদের পেছনে রয়েছেন আরলিং হালান্ড এবং হ্যারি কেইন।
চলতি ২০২৫-২৬ মৌসুমে হ্যারি কেইনের গোলসংখ্যা গিয়ে দাঁড়ালো ৭২-এ। তার সামনে এখন রয়েছে গার্ড মুলার ও লিওনেল মেসি। এক মৌসুমে সর্বোচ্চ ৮২ গোল করে সবার উপরে রয়েছেন মেসি।
আরটিভি/টিআর