images

খেলা / আন্তর্জাতিক

প্রথম সন্তানের মুখ দেখা হলো না ফিলিস্তিনি গোলরক্ষকের

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ০৮:৫৫ পিএম

ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল-আশকার গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)।

বুধবার (২ জুলাই) দেওয়া এক বিবৃতিতে পিএফএ জানায়, ইসরায়েলি দখলদার বাহিনীর গুলিতে আল-আশকার নিহত হন।

সংস্থাটির দাবি, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত শত শত ফিলিস্তিনি ক্রীড়াবিদ প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে এক হাজারেরও বেশি অ্যাথলেট নিহত হয়েছেন বলেও পিএফএর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন
Web-Image---Copy

ক্ষুধার্ত সহযাত্রী পাকিস্তানি শুনেই খাবার ফেরত নিলেন ভারতীয় লেখিকা

মাত্র পাঁচ মাস আগে বিয়ে করেছিলেন ৩২ বছর বয়সী সালিম আল-আশকার। মৃত্যুকালে তিনি অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে গেছেন। দম্পতির প্রথম সন্তানের অপেক্ষায় ছিল পরিবার।

তার মৃত্যুর পর স্বজন, সতীর্থ এবং ফিলিস্তিনের ক্রীড়াঙ্গনসহ আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

চিলির ফুটবল ক্লাব দেপোর্তিভো প্যালেস্তিনো এক বিবৃতিতে বলেছে, ৩২ বছর বয়সী ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল-আশকারের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর হাতে নিহত হয়েছেন। এমন ঘটনার ধারাবাহিকতায় আমরা গভীর দুঃখ প্রকাশ করছি এবং ন্যায়বিচার ও শান্তির আহ্বান জানাচ্ছি।

ইসরায়েল ও ফিলিস্তিনের চলমান সংঘাতের প্রেক্ষাপটে আল-আশকারের মৃত্যু নিয়ে আন্তর্জাতিক মহলেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি

আরটিভি/এমএইচজে