images

খেলা / ফুটবল

বিশ্বকাপে লাল কার্ড দেখলেই মিলছে ১২ কোটি টাকার ফ্রি পিজ্জা

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ০৯:৪৪ পিএম

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ফুটবল সমর্থকদের জন্য অভিনব এক অফার বাস্তবে রূপ নিয়েছে। মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগান লাল কার্ড দেখায় প্রায় ১০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি টাকা) মূল্যের ৬০ হাজার মিডিয়াম পিজ্জা বিনা মূল্যে বিতরণ করবে জনপ্রিয় পিজ্জা ব্র্যান্ড ডমিনোজ।

এটি কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত নয়। বিশ্বকাপ শুরুর আগেই ডমিনোজ ঘোষণা দিয়েছিল, টুর্নামেন্টে যুক্তরাষ্ট্রের কোনো খেলোয়াড় লাল কার্ড দেখলে তারা ৬০ হাজার মিডিয়াম ‘ইমার্জেন্সি পিজ্জা’ ফ্রি দেবে। লাল কার্ডে হতাশ সমর্থকদের কিছুটা স্বস্তি দিতেই এই ব্যতিক্রমী প্রচারণা চালু করা হয়।

বৃহস্পতিবার ভোরে সান ফ্রান্সিসকো বে এরিয়ায় অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনাকে ২-০ গোলে হারায় স্বাগতিক যুক্তরাষ্ট্র। ম্যাচের ৬১ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফোলারিন বালোগান। তবে তার আগেই তিনি দলের হয়ে প্রথম গোলটি করেন। এটি ছিল চলতি বিশ্বকাপে তার তৃতীয় গোল।

বালোগানের বিদায়ের পরও ১০ জনের দল হয়ে দাপট ধরে রাখে যুক্তরাষ্ট্র। ম্যাচে আরও একটি গোল করে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে তারা। এই জয়ে ২৪ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে প্রথম জয় তুলে নেয় যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন
MESSI

মেসির বিশ্বের সর্বোচ্চ ভাস্কর্য ঘিরে তুমুল বিতর্ক

তবে ফ্রি পিৎজা সবার জন্য নয়। বিশ্বকাপ শুরুর আগে ১০ জুন রাত ১২টার মধ্যে ডমিনোজের রিওয়ার্ডস প্রোগ্রামে নিবন্ধন করা গ্রাহকরাই কেবল চাহিদার ভিত্তিতে এই অফারের সুবিধা পাবেন। অফারটি আগামী ২ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে।

আরটিভি/এসকে